করোনায় দেশে মৃত্যু নেই, শনাক্ত ২১৭

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

দেশে গত এক দিনে আরও ২১৭ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, এই সময়ে কোনো কোভিড রোগীর মৃত্যুর

2022-08-28T18:15:39+00:00
2022-08-28T18:15:39+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
করোনায় দেশে মৃত্যু নেই, শনাক্ত ২১৭
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৮ আগস্ট, ২০২২, ৬:১৫ পিএম   (ভিজিট : ২৬৪)
X

দেশে গত এক দিনে আরও ২১৭ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, এই সময়ে কোনো কোভিড রোগীর মৃত্যুর খবর আসেনি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬৯৫টি নমুনা পরীক্ষা করে এই ২১৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ৬২ শতাংশে। আগের দিন শনাক্তের হার ৪ দশমিক ২৬ শতাংশ ছিল।

শুক্রবার সারাদেশে ১৫৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল, আর দুই জনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ১১ হাজার ৩১৭ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা আগের দিনের মতই ২৯ হাজার ৩২৩ জন রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ২৯৯ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৫৫ হাজার ৫৬৩ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy