২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তনের নিয়ম চূড়ান্ত

বুলেটিন নিউজ ডেস্ক

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ৪টি ইউনিটের মাধ্যমে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা কোন ইউনিটের মাধ্যমে

2022-08-30T18:54:11+00:00
2022-08-30T18:54:11+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তনের নিয়ম চূড়ান্ত
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২, ৬:৫৪ পিএম   (ভিজিট : ২৫৩)
X

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ৪টি ইউনিটের মাধ্যমে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা কোন ইউনিটের মাধ্যমে অংশগ্রহণ করবে এবং কিভাবে নিজ নিজ শাখা/বিভাগ পরিবর্তন করবে তার কৌশল অনুমোদন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত ডিনস কমিটির এক সভায় এই কৌশল অনুমোদন দেওয়া হয়েছে।

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য ‌‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’, বিজ্ঞান, কৃষিবিজ্ঞান ও সমগোত্রীয় শাখার শিক্ষার্থীদের জন্য ‘বিজ্ঞান ইউনিট’, ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’ এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে কোনো শাখার শিক্ষার্থীদের জন্য ‘চারুকলা ইউনিট’- এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শাখা বা বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরা কলা অনুষদ, আইন অনুষদ ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিষয় সমূহ এবং সংশ্লিষ্ট ইনস্টিটিউটে ভর্তির জন্য ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। মানবিক শাখার শিক্ষার্থীরা বিজ্ঞান অনুষদভুক্ত গণিত ও পরিসংখ্যান বিষয়ে ভর্তির জন্য ‘বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি, তথ্যপ্রযুক্তি এবং গণিত/পরিসংখ্যান বিষয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবে। মানবিক ও বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিষয়ে ভর্তির জন্য ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি, তথ্যপ্রযুক্তি এবং অর্থনীতি/গণিত বিষয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন। সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালসহ বিভিন্ন অনুষদের ডিন উপস্থিত ছিলেন।

-বাবু/এসআর





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy