প্রকাশ: বুধবার, ৩১ আগস্ট, ২০২২, ১:৩৫ পিএম (ভিজিট : ৩১৩)

X
গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীরা আগামী রোববার পর্যন্ত ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন। ফলাফল যদি পরিবর্তন হয়, তবে আবেদন ফি দুই হাজার টাকা ফেরত দেবে কর্তৃপক্ষ।
গুচ্ছের সমন্বিত ভর্তি পরীক্ষার অফিশিয়াল ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী রোববার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। অনলাইনে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে উল্লিখিত সময়সীমার মধ্যে আবেদন ফি দুই হাজার টাকা পরিশোধ করতে হবে।
বলা হয়েছে, ফলাফল পুনর্নিরীক্ষণ শেষে কোনো আবেদনকারীর ফলাফল পরিবর্তন হলে সমুদয় টাকা ফেরত দেওয়া হবে। পুনর্নিরীক্ষণের ফলাফল আবেদনকারীর মুঠোফোন নম্বরে খুদে বার্তার মাধ্যমে জানানো হবে।
-বাবু/এ.এস