প্রকাশ: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২, ১০:২৭ এএম (ভিজিট : ৩০৪)

X
পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে (ইপিএস) ১.৪৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ১.৪১ টাকা। ২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮.৬৮ টাকায়।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ অক্টোবর বেলা সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। আর ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ সেপ্টেম্বর।
-বাবু/এ.এস