বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

বুলেটিন নিউজ ডেস্ক

রাজনীতি

আজ (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। গত একযুগেরও বেশি সময় ধরে ক্ষমতার বাইরে রয়েছে দলটি। এই সময়ে নানান

2022-09-01T11:46:44+00:00
2022-09-01T11:46:44+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২, ১১:৪৬ এএম   (ভিজিট : ২৬৩)
X

আজ (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। গত একযুগেরও বেশি সময় ধরে ক্ষমতার বাইরে রয়েছে দলটি। এই সময়ে নানান প্রতিকূলতার মাঝেও ধীরে ধীরে রাজনৈতিক কর্মকাণ্ড দিয়ে তারা সক্রিয় হচ্ছে রাজপথে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের উজ্বীবিত রাখতে বিএনপির পক্ষ থেকে দেওয়া হচ্ছে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠার ৪৪ বছরে এবারই সবচেয়ে বেশি সময় ক্ষমতার বাইরে আছে দলটি। দলের চেয়ারপারসন খালেদা জিয়া মামলা মাথায় নিয়ে জামিনে রয়েছেন। তার নানাবিধ শারীরীক অসুস্থতার কারণে তিনি বাসা আর হাসপাতালেই চিকিৎসা নিয়ে খারাপ সময় কাটাচ্ছেন। অপরদিকে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে অবস্থানের কারণে তাকেও সরাসরি কাছে পাচ্ছেন না নেতাকর্মীরা।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বাণীতে বলেছেন, ৪৪ বছর আগে দেশের এক চরম ক্রান্তিকালে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আজকের এই দিনে দলের নেতাকর্মীদের নিবেদিত প্রাণ হয়ে কাজ করার দৃষ্টান্ত এক অনন্য প্রেরণার সৃষ্টি করেছে। দেশের বর্তমান এই ক্রান্তিকালে সবাইকে ঐক্যবদ্ধ থেকে অন্যায় ও জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ থাকতে সবার প্রতি আহ্বান জানাই।

বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত মঙ্গলবার (৩০ আগস্ট) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন। এসব কর্মসূচির মধ্যে রয়েছে-১ সেপ্টেম্বর সকাল ৬টায় কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী বিএনপি কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন। দুপুর ১২টায় দলের প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের কবরে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ। বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালি অনুষ্ঠিত হবে। প্রকাশিত হবে বিশেষ ক্রোড়পত্র।

এছাড়া শুক্রবার (২ সেপ্টেম্বর) বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। একইভাবে দেশব্যাপী জেলা ও মহানগরসহ সব ইউনিটে দলীয় কর্মসূচির অংশ অনুযায়ী আলোচনা সভা, র‌্যালি ইত্যাদি কর্মসূচি পালনে উদ্যোগ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy