পুঁজিবাজারে সূচকের উত্থান

বুলেটিন নিউজ ডেস্ক

অর্থনীতি

দেশের শেয়ারবাজারে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সূচকের উত্থান ধারায় লেনদেন শেষ হয়েছে। প্রধান বাজার ঢাকা স্টক

2022-09-01T16:19:31+00:00
2022-09-01T16:19:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পুঁজিবাজারে সূচকের উত্থান
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২, ৪:১৯ পিএম   (ভিজিট : ২৩৮)
X

দেশের শেয়ারবাজারে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সূচকের উত্থান ধারায় লেনদেন শেষ হয়েছে। প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসইএক্স সূচক ৬৫০০ পয়েন্ট অতিক্রম করেছে। এদিন আগের দিনের চেয়ে লেনদেন কিছুটা কমলেও অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫০৮ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, ডিএসই শরীয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪০৯ পয়েন্টে, ডিএস৩০ সূচক ২২ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩০৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৮১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭২ কোম্পানির। এছাড়া, দরপতন হয়েছে ১৩১ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৭৮ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের।

ডিএসইতে মোট ১ হাজার ৮৮২ কোটি ৩৬ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৫ কোটি ৬৯ লাখ টাকা।

এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৪৭৫ পয়েন্টে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪১ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ১৪৭ পয়েন্টে, সিএসই৩০ সূচক ১২৩ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৮২৯ পয়েন্টে অবস্থান করছে। 

সিএসইতে ৩১১ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৮ টির, কমেছে ১০৭ টির এবং অপরিবর্তিত আছে ৪৬টির। দিন শেষে সিএসইতে ৬৫ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy