এলপিজির মূল্য নির্ধারণ রোববার

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

চলতি সেপ্টেম্বর মাসে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে না কি কমবে তা জানা যাবে রোববার। সরকারি

2022-09-04T00:54:29+00:00
2022-09-04T01:15:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দাম বাড়বে না কি কমবে
এলপিজির মূল্য নির্ধারণ রোববার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৪ সেপ্টেম্বর, ২০২২, ১২:৫৪ এএম  আপডেট: ০৪.০৯.২০২২ ১:১৫ এএম  (ভিজিট : ৩১১)
X

চলতি সেপ্টেম্বর মাসে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে না কি কমবে তা জানা যাবে রোববার। সরকারি সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) রান্না ও গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহৃত এ এলপিজির মূল্য নির্ধারণ করবে।

বিইআরসির পক্ষ থেকে জানানো হয়, সৌদি আরামকোর ঘোষিত সেপ্টেম্বরের জন্য সৌদি সিপি অনুযায়ী ভোক্তাপর্যায়ে এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ অ্যানার্জি অ্যান্ড রেগুলেটরি কমিশনের আদেশ রোববার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ঘোষণা করা হবে।

জানা গেছে, এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এলপিজির এ দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো। এটি সৌদি কার্গো মূল্য (সিপি) নামে পরিচিত। এই সৌদি সিপিকে ভিত্তিমূল্য ধরে প্রতি মাসে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি।

খাত সংশ্লিষ্ট এক ব্যবসায়ী জানান, টাকার বিপরীতে ডলারের দাম বেড়েছে। এখন এলসি খুলতে বেশি অর্থ লাগছে। এছাড়া জ্বালানির দাম বাড়ায় পরিবহন খরচও বেশি লাগছে। সবমিলিয়ে এখন এলপিজির মূল্য বেশি পড়ছে। আগস্টের দামে বিক্রি করে লোকসান হচ্ছে। ইতোমধ্যে প্রতি এলপিজি সিলিন্ডারে ৫০ থেকে ৭০ টাকা বেশি নেওয়া হচ্ছে। তাই সেপ্টেম্বরে দাম বাড়ানো হবে বলে তিনি জানান।

এর আগে আন্তর্জাতিক বাজারে দাম কমায় গেল আগস্টে এলপিজির দাম কেজিতে প্রায় ৩ টাকা কমানো হয়েছিল।

ওই দামেই এখন পর্যন্ত চলমান আছে, সেই হিসাবে সাড়ে ৫ কেজি ওজনের একটি সিলিন্ডারের দাম ৫৫৯ টাকা, ১২ কেজি ওজনের সিলিন্ডারের দাম ১২১৯ টাকা, সাড়ে ১২ কেজি ওজনের সিলিন্ডারের দাম ১২৭১ টাকা, ১৫ কেজি সিলিন্ডারের দাম ১৫২৪ টাকা, ১৬ কেজির সিলিন্ডারের দাম ১৬২৬ টাকা নির্ধারণ করা আছে। এছাড়া ১৮ কেজি সিলিন্ডারের দাম ১৮২৯ টাকা, ২০ কেজি সিলিন্ডারের দাম ২০৩৩ টাকা, ২২ কেজি সিলিন্ডারের দাম ২২৩৬ টাকা, ২৫ কেজির সিলিন্ডারের দাম ২৫৩৯ টাকা, ৩০ কেজির সিলিন্ডারের দাম ৩০৪৯ টাকা, ৩৩ কেজির সিলিন্ডারের দাম ৩৩৫৪ টাকা, ৩৫ কেজির সিলিন্ডারের দাম ৩৫৫৫ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম ৪৫৭৩ টাকা নির্ধারণ করা আছে।

এর আগে আগস্টে কমলেও জুলাই মাসে এলপিজির দাম বেড়েছিল কেজিতে ১ টাকা। আরও আগে গত ৫ মে এলপিজির দাম ক‌মি‌য়েছিল বিইআরসি। সেই সময় ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ সর্বোচ্চ খুচরা মূল্য ছিল এক হাজার ৩৩৫ টাকা।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, এলপিজি দাম সমন্বয় করা হলেও সরকারের বেঁধে দেওয়া দাম মানে না ব্যবসায়ীরা। খুচরা পর্যায়ে নির্ধারিত মূল্যের চেয়ে দেড়শ থেকে ২০০ টাকা বেশি দামে বিক্রি হয় প্রতিটি এলপিজি সিলিন্ডার। ফলে এলপিজি ব্যবহারে বাড়তি অর্থ গুনতে হচ্ছে সাধারণ ভোক্তাকে আর মুনাফা লুটছে কোম্পানি, ডিলার আর খুচরা ব্যবসায়ীরা।

-বাবু/এসআর





Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy