কুয়েটের নতুন ভিসির দায়িত্বগ্রহণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

শিক্ষা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্বগ্রহণ করেছেন প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। রোববার (৪ সেপ্টেম্বর)

2022-09-04T18:17:37+00:00
2022-09-04T18:17:37+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কুয়েটের নতুন ভিসির দায়িত্বগ্রহণ
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৪ সেপ্টেম্বর, ২০২২, ৬:১৭ পিএম   (ভিজিট : ২৭২)
X

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্বগ্রহণ করেছেন প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। রোববার (৪ সেপ্টেম্বর) সকালে কুয়েটের সপ্তম ভাইস-চ্যান্সেলর (ভিসি) হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পরপরই তিনি বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গবন্ধু স্কয়ার’ এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘দুর্বার বাংলা’য় এবং ‘শহীদ মিনার’ এ পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ডিন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান, পরিচালক, দপ্তর প্রধান, প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে প্রশাসনিক ভবনের সম্মুখে বিএনসিসির একটি চৌকস দল নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলরকে গার্ড অব অনার প্রদান করে।

দায়িত্বগ্রহণের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর, বিভাগ, শাখা ও সংগঠনের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের পক্ষ থেকে আলাদা আলাদাভাবে ভাইস-চ্যান্সেলরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার বলেন, আমরা সবাই মিলে একটি পরিবার, আমাদের সবাইকে একসঙ্গে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে কাজ করতে হবে। আমি বিশ্বাস করি, আমাদের সবার ঐকান্তিক চেষ্টায় কুয়েটের ভাবমূর্তি বিশ্বের সামনে আরও উজ্জল করতে সক্ষম হব।

এর আগে গত ১ সেপ্টেম্বর রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মো. আবদুল হামিদ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মিহির রঞ্জন হালদারকে এ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হিসেবে চার বছর মেয়াদে নিয়োগ দেন। কুয়েটের সপ্তম ভাইস-চ্যান্সেলর হিসেবে নিযুক্ত করায় তিনি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার ইতোপূর্বে অত্র বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন, বিভিন্ন মেয়াদে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান, লালন শাহ ও অমর একুশে হলের প্রভোস্ট, যানবাহন কমিটির সভাপতি, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ), কুয়েটের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া তিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটির সদস্য, রুয়েটের সিন্ডিকেট সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সিলেকশন বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার ৪০টির অধিক গবেষণা প্রবন্ধ দেশে-বিদেশে বিভিন্ন জার্নাল ও কনফারেন্স প্রসিডিংস এ প্রকাশিত হয়েছে।

প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার ১৯৮২ সালে তৎকালীন বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি), রাজশাহী থেকে প্রথম শ্রেণিতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সম্পন্ন করেন। তিনি ১৯৮৪ ও ১৯৮৬ সালে যথাক্রমে তৎকালীন বিআইটি, রাজশাহী ও খুলনায়  প্রভাষক এবং ১৯৮৭ সালে সহকারী অধ্যাপক হিসেবে তৎকালীন বিআইটি, খুলনায়  যোগদান করেন। পরবর্তীতে ২০০২ সালে সহযোগী অধ্যাপক ও ২০০৪ সালে অধ্যাপক হিসেবে কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে যোগদান করেন।

বর্তমানে তিনি অধ্যাপক (গ্রেড-১) হিসেবে অত্র বিশ্ববিদ্যালয়ে কর্মরত রয়েছেন। তিনি ইউকে এর ইউনিভার্সিটি অব স্ট্র্যাথক্লাইড থেকে এমএসসি ইঞ্জিনিয়ারিং (১৯৯১) ও ভারতের আইআইটি, খড়গপুর থেকে পিএইচডি ডিগ্রি (২০০২) সম্পন্ন করেন। প্রফেসর হালদার ১৯৬১ সালে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার পারবটিয়াঘাটা গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি স্বর্গীয় হরেন্দ্র নাথ হালদার ও স্বর্গীয়া সুন্দরী হালদারের একমাত্র ছেলে। তিনি বিবাহিত এবং তিন সন্তানের পিতা।

-বাবু/এসআর





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy