সিআইইউ’র অ্যাডমিশন ফেস্টিভালে ভর্তিচ্ছুদের ভিড়

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

শিক্ষা

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) রবিবার (৪ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপি অটাম সেমিস্টারের অ্যাডমিশন ফেস্টিভাল। উৎসবের প্রথম

2022-09-04T21:16:17+00:00
2022-09-04T21:16:17+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
সিআইইউ’র অ্যাডমিশন ফেস্টিভালে ভর্তিচ্ছুদের ভিড়
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৪ সেপ্টেম্বর, ২০২২, ৯:১৬ পিএম   (ভিজিট : ৩৬৯)
X

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) রবিবার (৪ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপি অটাম সেমিস্টারের অ্যাডমিশন ফেস্টিভাল। উৎসবের প্রথম দিন সকালে নগরের জামাল খান ক্যাম্পাসে আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ভর্তি পরীক্ষা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রামের বিভিন্ন কলেজ ছাড়াও শহর এলাকার আশপাশের উপজেলা এবং পার্বত্য এলাকার অনেক ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নেন।

সকালে বেলুন উড়িয়ে অ্যাডমিশন ফেস্টিভলের উদ্বোধন করেন সিআইইউর উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী। পরে শিক্ষার্থীদের পরীক্ষার হলরুমগুলো ঘুরে দেখেন তিনি।

এ সময় উপাচার্য বলেন, ‘সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করেই সিআইইউ উচ্চশিক্ষার কার্যক্রম পরিচালনা করছে। সৃজনশীলতা, দক্ষতা ও জ্ঞানের পরিধি বাড়ানোর মাধ্যমে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীরা ভবিষ্যতে সমাজকে আলোকিত করবে– এমনটাই আশা করি।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন– উৎসবের আহ্বায়ক অধ্যাপক ড. মীর মোহাম্মদ নুরুল আবসার, চার স্কুলের (অনুষদের) ডিন অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের, অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম, সহযোগী অধ্যাপক ড. শাহ আহমেদ, সহকারি অধ্যাপক ড. মোহাম্মদ বেলায়েত হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক সরকার কামরুল মামুন, রেজিস্টার আনজুমান বানু লিমা প্রমুখ।

কর্তৃপক্ষ জানায়, দুই দিনব্যাপী এবারের আয়োজনে থাকছে ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইন্টারেকশন উইথ ফ্যাকাল্টি অ্যান্ড স্টাফ, ক্যাম্পাস ট্যুর, ক্যারিয়ার আড্ডা, স্কলারশিপ, বিদেশের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ শিক্ষা কার্যক্রম, ক্লাব কার্যক্রমসহ অনেক কিছু।

বর্তমানে সিআইইউতে বিজনেস স্কুল, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস ও স্কুল অব ল’ প্রোগ্রামের অধীনে রয়েছে একাধিক সাবজেক্ট। আগামি ১৩ সেপ্টেম্বর অটাম সেমিস্টারের দ্বিতীয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
 
-বাবু/এসআর





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy