শাহজালালে বিমানের টয়লেট থেকে সাড়ে চার কেজি সোনা উদ্ধার

বুলেটিন ডেস্ক

অর্থনীতি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের টয়লেটে পরিত্যক্ত অবস্থায় সাড়ে চার কেজি সোনা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও

2022-09-05T18:20:06+00:00
2022-09-05T18:20:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শাহজালালে বিমানের টয়লেট থেকে সাড়ে চার কেজি সোনা উদ্ধার
বুলেটিন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২, ৬:২০ পিএম   (ভিজিট : ৩৬৬)
X

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের টয়লেটে পরিত্যক্ত অবস্থায় সাড়ে চার কেজি সোনা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। যার বর্তমান বাজার মূল্য প্রায় তিন কোটি ২৫ লাখ টাকা।

সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট নং- বিজি ১২৮ এর টয়লেটে বিশেষভাবে লুকানো অবস্থায় ৪০টি সোনারবার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা। ঊদ্ধার করা সোনারবারের প্রতিটির ওজন ১১৬ গ্রাম। যার মোট ওজন ৪ কেজি ৬৪০ গ্রাম।
 
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, দুপুর ১২টা ৩২ মিনিটে বাংলাদেশ বিমান ফ্লাইটের ওয়াশ রুম থেকে বিশেষভাবে লুকায়িত ও পরিত্যক্ত অবস্থায় ওই সোনা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা চলমান।

শুল্ক গোয়েন্দা জানায়, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কাছে গোপন সংবাদ আসে আবুধাবি থেকে চট্টগ্রাম হয়ে আসা ফ্লাইটে সোনা আছে। এ সময় উপপরিচালক আহমেদুর রেজা চৌধুরীর নেতৃত্বে একটি টিম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১০ নং বোর্ডিং ব্রিজের সামনে অবস্থান নেয়। পরে শুল্ক গোয়েন্দা টিম প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে বিমানের ভেতরে প্রবেশ করে। এরপর বিমানের ওয়াশ রুমের ভেতর থেকে বিশেষভাবে লুকানো অবস্থায় ৪০ পিচ সোনারবার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ৩ কোটি ২৪ লাখ ৮০ হাজার টাকা।

-বাবু/এসআর





Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy