ঢাকায় রেকর্ড ১৮ মিলিমিটার বৃষ্টিপাত

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

রাজধানী ঢাকায় ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।সোমবার (৫ সেপ্টেম্বর) আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ

2022-09-05T18:50:05+00:00
2022-09-05T18:50:05+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঢাকায় রেকর্ড ১৮ মিলিমিটার বৃষ্টিপাত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২, ৬:৫০ পিএম   (ভিজিট : ২৯৬)
X

রাজধানী ঢাকায় ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। 

সোমবার (৫ সেপ্টেম্বর) আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, আজ দুপুর ১২টা পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে ১২৪ মিলিমিটার। সারাদেশে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টিপাতের তথ্য এখনও আমাদের কাছে আসেনি। 

আফরোজা সুলতানা আরও বলেন, ঢাকায় আর সেভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। আপাতত বৃষ্টি কমে যাবে এবং আগামীকাল থেকে তাপমাত্রা বাড়তে থাকবে। 

তাপমাত্রা বাড়ার প্রবণতা আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। এরপর ১০ সেপ্টেম্বর থেকে তাপমাত্রা কমার পাশাপাশি বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলেও জানান তিনি।

-বাবু/এসআর





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy