সমন্বিত ৯ ব্যাংকের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

বুলেটিন নিউজ ডেস্ক

শিক্ষা

সমন্বিত ৯টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অফিসার (জেনারেল) পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি। বাংলাদেশ

2022-09-06T10:23:37+00:00
2022-09-06T10:23:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সমন্বিত ৯ ব্যাংকের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২, ১০:২৩ এএম   (ভিজিট : ২৭৬)
X

সমন্বিত ৯টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অফিসার (জেনারেল) পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ২৪৭ জন।

গত ১৮ মার্চ  ৯টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ২০১৮ সালভিত্তিক অফিসার (জেনারেল)-এর ২ হাজার ৪৬টি পদে জনবল নিয়োগের জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো হলো সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ ও কর্মসংস্থান ব্যাংক।

১১ সেপ্টেম্বর থেকে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে ১০ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন দুই শিফটে মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এক শিফটে প্রার্থীর সংখ্যা ৭৫ জন করে।

উল্লেখ্য মৌখিক পরীক্ষার জন্য নতুনভাবে প্রবেশপত্র ইস্যু করা হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্রই মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবে। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy