করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৩১৩

বুলেটিন নিউজ ডেস্ক

স্বাস্থ্য

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি ঢাকা বিভাগের বাসিন্দা। তার বয়স ৫১-৬০

2022-09-06T17:29:50+00:00
2022-09-06T17:29:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৩১৩
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২, ৫:২৯ পিএম   (ভিজিট : ৩৩৯)
X

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি ঢাকা বিভাগের বাসিন্দা। তার বয়স ৫১-৬০ বছরের মধ্যে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩২৯ জনে।

একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩১৩ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৩ হাজার ৪০৭ জনে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৬ দশমিক ৭১ শতাংশ।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬০২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৬৬২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৭১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৩ শতাংশ।

এদিকে, একদিনে করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন ১৯৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৭ হাজার ৬৫৫ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

-বাবু/এসআর





Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy