গবেষণাসহ নানা বিষয়ে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষরিত

তানজিল আহম্মেদ, জবি প্রতিনিধি

শিক্ষা

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, রিভারসাইড এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাঝে গবেষণা সহযোগিতা, একাডেমিক ও ভর্তি বিষয়ক সমঝোতা স্মারক চুক্তি

2022-09-07T11:22:20+00:00
2022-09-07T11:22:20+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গবেষণাসহ নানা বিষয়ে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষরিত
তানজিল আহম্মেদ, জবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২, ১১:২২ এএম   (ভিজিট : ৩৭৫)
X

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, রিভারসাইড এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাঝে গবেষণা সহযোগিতা, একাডেমিক ও ভর্তি বিষয়ক সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়।

মঙ্গলবার,(৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময়  রাত ৯ টায় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি জুম অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া ,রিভারসাইড (ইউ' সি' আর') এর পক্ষে প্রতিষ্ঠানের প্রভোস্ট ও এক্সিকিউটিভ ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এলিজাবেথ ওয়াটকিনস্ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রতিষ্ঠানের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. ইমদাদুল হক চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় (ইউ'সি'আর)-এর অধ্যাপক মার্কো প্রিন্সিব্যাক,অধ্যাপক জুং ওয়াং এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, পরিচালক (গবেষণা), পরিচালক (ছাত্র-কল্যাণ), শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এই চুক্তির আওতায়:- শিক্ষা, গবেষণা এবং সুনির্দিষ্ট ক্ষেত্রগুলোতে শিক্ষক, শিক্ষার্থী এবং প্রশাসকদের পরিদর্শন ও অনানুষ্ঠানিক বিনিময়; ভর্তি, টিউশন ফি ও অন্যান্য ফি প্রদানের মওকুফ সুবিধা; স্নাতকোত্তর শিক্ষা ও প্রশিক্ষণে সহযোগিতা; একাডেমিক তথ্য ও উপকরণ বিনিময়; শিক্ষাবর্ষে বা গ্রীষ্মকালীন সময়ে দুই বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষার্থীদের জ্ঞানের আদান-প্রদান; যৌথ গবেষণা, ওয়ার্কসপ, কনফারেন্স এবং সহযোগিতামূলক কার্যক্রম গ্রহণ; অন্যান্য বিনিময় ও পারষ্পরিক সহযোগিতামূলক কার্যক্রমসহ বিভিন্ন সুবিধা লাভ করবে ইউ'সি'আর) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা। প্রাথমিক পর্যায়ে এই MoU চুক্তিটি পাঁচ বছরের জন্য বলবৎ থাকবে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy