শেখ হাসিনার ভারত সফরে তেমন কোনো প্রাপ্তি নেই : ফখরুল

বুলেটিন নিউজ ডেস্ক

রাজনীতি

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে তেমন কোনো প্রাপ্তি নেই

2022-09-10T21:57:13+00:00
2022-09-10T21:57:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেখ হাসিনার ভারত সফরে তেমন কোনো প্রাপ্তি নেই : ফখরুল
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২, ৯:৫৭ পিএম   (ভিজিট : ২৫৮)
X

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে তেমন কোনো প্রাপ্তি নেই বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আমরা ভেবেছিলাম প্রধানমন্ত্রী এবার ভারত গেছেন, সেখানে তিস্তা পানি বণ্টন চুক্তির সমাধান হবে, অভিন্ন নদীর পানির হিসসা পাবো, সীমান্তে হত্যা বন্ধ হবে। আমাদের যে বাণিজ্যে ব্যবধান রয়েছে সেই ব্যবধান কমে আসবে। আমাদের আরও যে সুযোগ-সুবিধা রয়েছে (প্রধানমন্ত্রী) সেগুলো নিয়ে আসতে পারবেন। তারাও সেই আশা করে গিয়েছিলেন। কিন্তু ভারত তো এখন তাদের ওপর খুশি নয়।

শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, পরিষ্কার করে বলতে চাই, সবার সঙ্গে বন্ধুত্ব চাই আমরা। অবশ্যই ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই। ভারত আমাদের বন্ধুপ্রতিম দেশ। আমরা আশা করি, ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে বাংলাদেশকে ভারত যে সহযোগিতা করেছিলো, সেই ভারত অবশ্যই বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক সংগ্রামে সহযোগিতা করবে। কারণ গণতান্ত্রিক দেশগুলো থেকে আমরা এটাই আশা করি।

বিএনপি মহাসচিব আরও বলেন, বাংলাদেশের ভালোবাসা না নিয়ে, মানুষের সমর্থন না নিয়ে এখানে কেউ কখনো কিছু করতে পারবে না। তাই আজকে যে ভয়াবহ সরকার জোর করে ক্ষমতায় বসে আছে তাদের সরাতে হলে দৃঢ় ঐক্য গড়ে তুলতে হবে। সেই ঐক্যে জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে।

সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক হারুন উর রশীদের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক এসকে সিকদার কাদিরের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ঢাকা উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, উত্তরের সদস্য সচিব আমিনুল হক, দক্ষিণের রফিকুল আলম মজনু, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসসহ অনেকে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy