বিএনপি'র ভাবনা ক্ষমতা নিয়ে-দেশের মানুষ নিয়ে না: এনামুল হক শামীম

নিজস্ব প্রতিবেদক :

রাজনীতি

পানি সম্পদ উপ-মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, বিএনপির জন্মই হয়েছে অবৈধভাবে

2022-09-11T14:52:36+00:00
2022-09-11T14:52:36+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিএনপি'র ভাবনা ক্ষমতা নিয়ে-দেশের মানুষ নিয়ে না: এনামুল হক শামীম
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: রোববার, ১১ সেপ্টেম্বর, ২০২২, ২:৫২ পিএম   (ভিজিট : ২৯৩)
X


পানি সম্পদ উপ-মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, বিএনপির জন্মই হয়েছে অবৈধভাবে দেশের ক্ষমতা দখলের মাধ্যমে। এদেশের মানুষ নিয়ে বিএনপির কোনো ভাবনা নেই। তাদের মূল উদ্দেশ্যই হচ্ছে ক্ষমতায় যাওয়া। এজন্য তারা পেছনের পথ দিয়ে ক্ষমতায় আসতে চায়। এ কারণে বারবার দেশ বিরোধী ষড়যন্ত্রে মেতে উঠেছে। তবে তারা সফল হয় নি, সফল হবেও না।

রবিবার (১১ সেপ্টেম্বর) শরীয়তপুরের ভেদরগঞ্জের কাঁচিকাটা  ইউনিয়নের বন্যা ও নদী ভাঙন কবলিতদের খাদ্য সহায়তা,নগদ অর্থ ও ঢেউটিন বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপ-মন্ত্রী শামীম বলেন,বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে যখন উন্নয়নের শিখরে নিয়ে যাচ্ছেন,তখনই তারা মরিয়া হয়ে উঠেছে। ব্যালটের মাধ্যমে শেখ হাসিনাকে সরাতে পারবে না জেনে ষড়যন্ত্রকারীরা অন্য পথ বেছে নিয়েছে। পেছনের দরজা দিয়ে কীভাবে ক্ষমতায় আসা যায়,এজন্য তারা আন্তর্জাতিক ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত হয়ে আওয়ামীলীগ সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করতে চায়। কারণ,তারা জানে অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি কোনো দিনও ক্ষমতায় আসতে পারবে না। তাই দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে অতন্দ্র প্রহরীর মতো সতর্ক থাকতে হবে।

এনামুল হক শামীম বলেন,সংবিধান অনুযায়ী আগামী সংসদ নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন কমিশনের অধীনেই অনুষ্ঠিত হবে। বিএনপিকে যদি নির্বাচনে আসতে হয়, তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচনে আসতে হবে। বিএনপি মূলত নির্বাচন চায় না, তারা জানে অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কোনো দিন ক্ষমতায় আসতে পারবে না। বিএনপিকে এ দেশের জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। এ দেশের জনগণ একমাত্র জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই ঐক্যবদ্ধ। তাই আগামী নির্বাচনেও জনগণের রায় নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পঞ্চমবারের মতো ক্ষমতায় আসবেন।

তিনি আরো বলেন, কাঁচিকাটা, উত্তর তারাবুনিয়া, দক্ষিণ তারবাবুনিয়া, চরভাগাকে নদী ভাঙনের হাত থেকে রক্ষা করার জন্য ৫শ ৬২ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদনের অপেক্ষায় আছে। আর চরআত্রা, নওপাড়া, কুন্ডেরচর, কাঁচিকাটা, চরভাগা সহ এসব এলাকার উন্নয়নে একটি প্রকল্পের সমীক্ষা চলছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে আর কোনো সমস্যাই থাকবে না।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ভাঙনকবলিত ২শ টি পরিবারকে ৩০ কেজি করে চাল ও শাড়ি/লুঙ্গি এবং ২৫ টি পরিবারকে ২ বান্ডিল করে ঢেউটিন ও ৬ হাজার করে টাকা দেন উপমন্ত্রী এনামুল হক শামীম।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য জহির সিকদার,পানি উন্নয়ন বোর্ডের শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব,সখিপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, কাঁচিকাটা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন দেওয়ান, আওয়ামী লীগ নেতা  কামরুল হাওলাদার, কাওসার মোল্লা, ইউনিয়নের সাধারণ সম্পাদক ককন হাওলাদার প্রমূখ।

বাবু/এসএম





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy