গুচ্ছ ভর্তি পরীক্ষার উত্তরপত্র সরাসরি দেখার সুযোগ

তানজিল আহম্মেদ, জবি

শিক্ষা

গুচ্ছভিত্তিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার উত্তরপত্র সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। এরজন্য যে সকল পরীক্ষার্থী পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন,

2022-09-11T19:59:48+00:00
2022-09-11T20:07:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গুচ্ছ ভর্তি পরীক্ষার উত্তরপত্র সরাসরি দেখার সুযোগ
তানজিল আহম্মেদ, জবি
প্রকাশ: রোববার, ১১ সেপ্টেম্বর, ২০২২, ৭:৫৯ পিএম  আপডেট: ১১.০৯.২০২২ ৮:০৭ পিএম  (ভিজিট : ৩৭৩)
X

গুচ্ছভিত্তিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার উত্তরপত্র সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। এরজন্য যে সকল পরীক্ষার্থী পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন, তাদের মধ্যে ইচ্ছুকদের আগামী বুধবারের মধ্যে আবেদন করতে হবে।

রোববার দেশের ২২ টি সরকারি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নাছিম আখতার এই তথ্য নিশ্চিত করেন।

উপাচার্য বলেন, আগামীকাল সোমবার থেকে আগামী বুধবার, মোট তিনদিন নির্দিষ্ট মেইল ঠিকানায় উত্তরপত্র দেখার জন্য আবেদন করা যাবে। ফিরতি ইমেইল এ উত্তরপত্র দেখানোর দিনক্ষন জানিয়ে দেয়া হবে। উপাচার্য আরো বলেন, আবেদন সমন্বিত ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক বরাবর করতে হবে। আবেদন পাঠাতে হবে ([email protected]) এই ইমেইল ঠিকানায়।

উপাচার্য বলেন, উত্তরপত্র দেখানো হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। উত্তরপত্র সরাসরি দেখতে কোন ফি দেওয়া লাগবে না।

বাবু/জাহিদ






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy