আওয়ামী লীগের সম্মেলনে অর্ধশতাধিক মোবাইল চুরি

নিজস্ব প্রতিবেদক :

রাজনীতি

কক্সবাজারের টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের অনুষ্ঠানস্থল থেকে অর্ধশতাধিক নেতার স্মার্টফোন চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে একাধিক সাধারণ

2022-09-12T18:09:43+00:00
2022-09-12T18:09:43+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
আওয়ামী লীগের সম্মেলনে অর্ধশতাধিক মোবাইল চুরি
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২, ৬:০৯ পিএম   (ভিজিট : ২৮৩)
X


কক্সবাজারের টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের অনুষ্ঠানস্থল থেকে অর্ধশতাধিক নেতার স্মার্টফোন চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে একাধিক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগীরা।

রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত সম্মেলনে আমন্ত্রিত অতিথিদের আগমনের মুহূর্তে মোবাইল চুরির এসব ঘটনা ঘটে। প্রাপ্ত তথ্য অনুযায়ী চারজন নেতৃত্বস্থানীয় ব্যক্তির প্রায় লাখ টাকা মূল্যের মোবাইল চুরি হয়েছে।

দীর্ঘ প্রায় ৯ বছর পর টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ (স্বপন)। স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সম্মেলন শুরু হয় সকাল ১১টায়। প্রথম পর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ উদ্বোধক ও কেন্দ্রীয় নেতাদের আগমনের সময় তাদের অভ্যর্থনা জানাতে স্থানীয় নেতারা যখন ব্যস্ত ছিলেন, ঠিক তখনই সুযোগ বুঝে চোরেরা হাতিয়ে নেয় তাদের মুঠোফোন। বিশেষ করে হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলীর এক লাখ টাকা মূল্যের স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা মোবাইলসহ অনেক মোবাইল চুরি হয়ে যায়।

এ বিষয়ে হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী জানান, সংঘবদ্ধ একটি চোর চক্র ভিড়ের সুযোগে কৌশলে এ ঘটনা ঘটিয়েছে। বিষয়টি নিয়ে থানায় জিডি করেছি।

হোয়াইক্যং ইউনিয়ন যুবলীগ নেতা সিরাজুল ইসলাম বলেন, মিছিলের ভেতর থেকে বের হয়ে খেয়াল করি আমার ২৫ হাজার টাকার একটি অ্যান্ড্রয়েড মোবাইল পকেটে নেই। তবে আমি থানায় জিডি করিনি।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, মিছিলের ভিড়ে ছবি তুলতে গিয়ে ধাক্কাধাক্কিতে অনেকের মোবাইল হারিয়ে যেতে পারে। তবে ঘটনাগুলো চুরি কিনা, তা খতিয়ে দেখা হবে।

বাবু/এসএম





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy