জবিতে ছাত্রী কমনরুমের সঙ্কট

তানজিল আহম্মেদ, জবি

শিক্ষা

পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রী কমনরুম নিয়ে রয়েছে নানা অভিযোগ।সমস্যায় জর্জরিত কমনরুমগুলোতে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে

2022-09-16T14:38:39+00:00
2022-09-16T14:38:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জবিতে ছাত্রী কমনরুমের সঙ্কট
তানজিল আহম্মেদ, জবি
প্রকাশ: শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২, ২:৩৮ পিএম   (ভিজিট : ৩০১)
X

পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রী কমনরুম নিয়ে রয়েছে নানা অভিযোগ।সমস্যায় জর্জরিত কমনরুমগুলোতে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে নারী শিক্ষার্থীদের।

অপর্যাপ্ত কমনরুম তার ওপর অপরিচ্ছন্নতা এ যেন মরার উপর খাড়ার ঘা। কমনরুমে শিক্ষার্থীদের জন্য নেই পর্যাপ্ত বসার স্থান। ওয়াশরুম গুলো অপরিষ্কার অপরিচ্ছন্ন, নেই লাইটের ব্যবস্থা, অনেক বেসিনের টেপ নষ্ট, অনেক সময় সাবান, হ্যান্ড স্যানিটাইজার থাকেনা। সব মিলিয়ে কমনরুমগুলো একটি অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করে। যা নারী শিক্ষার্থীদের চরম ভোগান্তিতে ফেলছে।


বিশ্ববিদ্যালয়টিতে ছাত্রীদের জন্য কমন রুম রয়েছে মাত্র তিনটি। যা নারী শিক্ষার্থীদের অনুপাতে অপ্রতুল।এর মধ্যে নতুন একাডেমিক ভবনে একটি, বিজ্ঞান ভবনে একটি এবং সমাজবিজ্ঞান ভবনে একটি। এছাড়া কলা ভবন, ভাষা শহীদ রফিক ভবনসহ অন্যান্য ভবনগুলোতে নেই কোনো কমনরুম। যে কয়টি রয়েছে সেগুলোর মানও তেমন ভালো নয়, যা নিয়ে ছাত্রীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

নতুন ভবনে প্রায় চার হাজার নারী শিক্ষার্থীদের জন্য রয়েছে মাত্র একটি কমনরুম। কমনরুমটি ভবনের নিচ তলায় হওয়ায় উপরের তলার শিক্ষার্থীরা ব্যবহারের খুবই কমই সুযোগ পান। এই বিষয়ে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী ফারজানা আক্তার বলেন, নতুন একাডেমিক ভবনের নিচতলায় অবস্থিত কমনরুম টি শিক্ষার্থীদের তুলনায় অত্যন্ত ছোট। কমন রুমের সামনের অংশটি বেশ অপরিচ্ছন্ন। ইন্টারনেটের ব্যবস্থা নেই। বাইরের দেয়ালটা থেকে মেয়েদের কমনরুম দেখা যায়। যা আমাদের খুবই বিব্রত করে। ওয়াশরুম গুলা তেমন পরিষ্কার থাকে না।

এদিকে সমাজবিজ্ঞান ভবনে যে ছাত্রী কমনরুম আছে সেখানে সর্বোচ্চ ৫ থেকে ৬ জন শিক্ষার্থী বসতে পারবেন, যা ছাত্রীদের অনুপাতে খুবই কম। ছোট্ট এই কমনরুমে এত শিক্ষার্থীর চাপ নেয়া সম্ভব নয়। এ বিষয়ে সমাজকর্ম বিভাগের এক শিক্ষার্থী বলেন, এখানে জায়গার সঙ্কটে গাদাগাদি করে বসতে হয়। তাছাড়া ওয়াশরুমের পরিবেশও তেমন ভালো নয়। পানি-হ্যান্ডওয়াশ থেকে শুরু করে অনেক কিছুই মাঝে মাঝে পাওয়া যায় না, যা আমাদের জন্য খুবই সমস্যার এবং এটি অনেকটাই অপরিচ্ছন্ন। আমাদের হঠাৎ কোনো শারীরিক সমস্যা দেখা দিলে তা তদারকির জন্য কমনরুমে নেই কোনো ব্যবস্থা।

শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ছাত্র কল্যাণ এর পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলামের সাথে কথা বলতে গেলে তিনি তা অস্বীকার করেন। তিনি বলেন, এই রকম কোনো সমস্যা আমার চোখে পড়েনি। প্রতিদিন অনেক শিক্ষার্থী কমনরুম ব্যবহার করে সেকারণে কিছুটা অপরিষ্কার হতে পারে।

বাবু/জাহিদ





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy