কেন্দ্রীয় ব্যাংকের সার্ভার ত্রুটি, সাময়িক বন্ধ চেক ক্লিয়ারিং

বুলেটিন নিউজ ডেস্ক

অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের সার্ভার ত্রুটির কারণে সাময়িক সময়ের জন্য বন্ধ ছিল চেক ক্লিয়ারিং কার্যক্রম। চেক লেনদেন নিষ্পত্তির কাজে নিয়োজিত

2022-09-18T16:29:16+00:00
2022-09-18T16:29:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দ্রীয় ব্যাংকের সার্ভার ত্রুটি, সাময়িক বন্ধ চেক ক্লিয়ারিং
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৮ সেপ্টেম্বর, ২০২২, ৪:২৯ পিএম   (ভিজিট : ৩১৩)
X

বাংলাদেশ ব্যাংকের সার্ভার ত্রুটির কারণে সাময়িক সময়ের জন্য বন্ধ ছিল চেক ক্লিয়ারিং কার্যক্রম। চেক লেনদেন নিষ্পত্তির কাজে নিয়োজিত বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউসের (বিএসিএইচ-ব্যাচ) কাজ না করায় এ সমস্যা হয়েছে। ফলে ভোগান্তিতে পড়তে হয়েছে অনেক গ্রাহককে।

রোববার (১৮ সেপ্টেম্বর) সার্ভার ত্রুটির কারণে দুপুর পর্যন্ত ব্যাংকগুলো কোনো চেক ক্লিয়ারিং করতে পারেনি। বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, টেকনিক্যাল সমস্যার কারণে এটা হয়েছে। তাতে কিছু সময় ক্লিয়ারিং করা যায়নি। এটা মাঝে মধ্যে হয়। তবে এখন সমস্যা সমাধান হয়ে গেছে। চেক ক্লিয়ারিং হচ্ছে।

এক্সিম ব্যাংকের মতিঝিল শাখার এক সিনিয়র কর্মকর্তা জানান, আজ সকাল থেকে কোনো চেক ক্লিয়ারিং হয়নি। আমরা যেসব চেক পাঠিয়েছি এখন পর্যন্ত ফেরত আসেনি। কেন্দ্রীয় ব্যাংকের সার্ভারের ত্রুটির কারণে এ সমস্যা হয়েছে। যদি চেক ক্লিয়ারিং না হয় তাহলে গ্রাহকের হিসাবে তা জমা হয়ে যাবে।

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে গত ২৪ আগস্ট থেকে নতুন সময়সূচিতে চলছে চেক ক্লিয়ারিং। ব্যাচ-এর মাধ্যমে হাই ভ্যালু চেক (৫ লাখ টাকার বেশি) এবং রেগুলার ভ্যালু চেক (৫ লাখ টাকার কম) নিকাশ ব্যবস্থা নিষ্পত্তি করা হয়।

এখন পাঁচ লাখ টাকার বেশি অঙ্কের চেক ক্লিয়ারিংয়ের জন্য বেলা ১১টার মধ্যে পাঠাতে হয়। এসব দুপুর আড়াইটার মধ্যে নিষ্পত্তি হয়। আর যেকোনো রেগুলার চেক বেলা সাড়ে ১১টার মধ্যে ক্লিয়ারিং হাউজে পাঠাতে হবে। এসব চেক বিকেল ৪টার ম‌ধ্যে নিষ্পত্তি হওয়ার কথা। কিন্তু আজ সার্ভারের ত্রুটির কারণে এসব অনেক চেক এখনো নিষ্পত্তি হয়নি।

-বাবু/এ.এস






Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy