ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, রেকর্ড ৩৯৯ রোগী হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩৯৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর

2022-09-18T18:48:41+00:00
2022-09-18T18:48:41+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, রেকর্ড ৩৯৯ রোগী হাসপাতালে ভর্তি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৮ সেপ্টেম্বর, ২০২২, ৬:৪৮ পিএম   (ভিজিট : ২৪০)
X

এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩৯৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৪৮৩ জন। এসময় ডেঙ্গুতে ১ জনের মৃত্যুর খবর পাওয়া যায়।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর একদিনে সর্বোচ্চ ৩৯৯ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হন।

রোববার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার একই সময়ের মধ্যে সারাদেশে নতুন করে আরও ৩৯৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে ২৮০ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন ১১৯ জন।

এ নিয়ে বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ৪৮৩ জন ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার ৫০টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৮৯ জন। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৯৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ হাজার ১৭৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৯ হাজার ৬৪৯ জন।

এসময়ে ঢাকায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ৮১৫ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ হাজার ৭০৫ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৬২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৯৪৪ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। জানুয়ারির ১ তারিখ থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৪৫ জনের। এ বছর ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ এ সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

-বাবু/এসআর





Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy