শিক্ষার্থীদের ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান

তানজিল আহম্মেদ, জবি

শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীসহ সকলকে উৎসাহ প্রদানের লক্ষ্যে ৩ দিন ব্যাপী অনুষ্ঠিত ‘ক্লিন ক্যাম্পাস

2022-09-19T20:26:20+00:00
2022-09-19T20:26:20+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
শিক্ষার্থীদের ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান
তানজিল আহম্মেদ, জবি
প্রকাশ: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২, ৮:২৬ পিএম   (ভিজিট : ৪৪৭)
X

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীসহ সকলকে উৎসাহ প্রদানের লক্ষ্যে ৩ দিন ব্যাপী অনুষ্ঠিত ‘ক্লিন ক্যাম্পাস ক্যাম্পেইন’ এর সমাপনী কার্যক্রম শেষ হয়। এ কার্যক্রমে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন ক্যাম্পাস কিংবা ক্যাম্পাসের বাইরে যেখানেই অবস্থান করো না কেন সর্বদা ময়লা আর্বজনা ফেলতে ডাস্টবিন ব্যবহার করবে। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ভাষা শহিদ রফিক ভবনের সামনে ক্যাম্পেইনের কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়। বিশ্ববিদ্যালয়ের  সার্বিক শিক্ষার পরিবেশ বজায় রাখার পাশাপাশি ক্যাম্পাসকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে মূলত এ কার্যক্রম করা হয়।

উপাচার্য বলেন আমাদের বিশ্ববিদ্যালয়টি ছোট একটি ক্যাম্পাস, এ ছোট ক্যাম্পাসকে পরিষ্কার পরিছন্ন রাখা আমাদের সকলের দায়িত্ব। সেই পরিষ্কার পরিচ্ছন্নের কাজকে একটা সুশৃঙ্খল পদ্ধতিতে করার লক্ষ্যে আমরা একটা শক্তিশালী কমিটি করে দিয়েছি। এ কমিটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে পরিছন্ন রাখার জন্য আমাদের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দিয়েছে। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ থেকে শিক্ষার্থীরা এ কাজে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান। তিনি আরও বলেন ক্যাম্পাসের এ পরিষ্কার পরিছন্নের কাজে অংশগ্রহণকরীদের মাঝে সনদের ব্যবস্থাও করা হবে। যা পরবর্তীতে খুবই কার্যকর ভূমিকা পালন করবে। যদি আমরা আমাদের ক্যাম্পাসকে নিজেরাই পরিষ্কার পরিছন্ন না রাখি তাহলে কে পরিষ্কার পরিছন্ন রাখবে। এখন যেমনিভাবে আমাদের ক্যাম্পাস পরিষ্কার পরিছন্নের দিক থেকে সকল বিশ্ববিদ্যালয়ের কাছে রোল মডেল এ ধারাকে অব্যহত রাখতে সকলকেই চেষ্টা করতে হবে।

ক্যাম্পইনে অংশগ্রহন করে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দিন আহমেদ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিষ্কার পরিছন্নের দিক থেকে দেশের সকল বিশ্ববিদ্যালয়ে কাছে এক অনন্য দৃষ্টান্ত। আমাদের মাননীয় উপাচার্য বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের পরিস্কার পরিছন্ন রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ক্যাম্পেইনে আরও উপস্থিত ছিলেন আর্থ এন্ড লাইফ সায়েন্সের ডিন অধ্যাপক ড. মনিরুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. লুৎফর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল সহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান এবং পরিবেশ উন্নয়ন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল কাদেরের সভাপতিত্বে সঞ্চালনা করেন উক্ত কমিটির সদস্য সচিব কামাল হোসেন সরকার।

উল্লেখ্য গত ৭ সেপ্টেম্বর ৩ দিন ব্যাপী ‘ক্লিন ক্যাম্পাস ক্যাম্পেইন’ এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

বাবু/জাহিদ






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy