শেয়ারবাজারে ফিরে এলো প্রি-ওপেনিং

নিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজার

বন্ধ থাকা প্রি-ওপেনিং আবার ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ।

2022-09-22T18:58:51+00:00
2022-09-22T18:58:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেয়ারবাজারে ফিরে এলো প্রি-ওপেনিং
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২, ৬:৫৮ পিএম   (ভিজিট : ২৭২)
X


বন্ধ থাকা প্রি-ওপেনিং আবার ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) । আগামী ২৫ সেপ্টেম্বর থেকে শেয়ারবাজারে প্রি-ওপেনিং চালু হবে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিএসইসি থেকে এ বিষয়ে একটি নির্দেশনা জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, শেয়ারবাজারে মূল লেনদেন হবে সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত। এ লেনদেন শুরুর আগে ৯টা ২৫ মিনিট থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত পাঁচ মিনিট প্রি-ওপেনিং সেশন।

প্রি-ওপেনিং সেশনে লেনদেন হবে না। তবে বিনিয়োগকারীরা কী দামে শেয়ার কিনবেন বা বিক্রি করবেন তার আদেশ বসাতে পারবেন।

অন্যদিকে দুপুর ১টা ৫০ মিনিটে নিয়মিত লেনদেন শেষ হওয়ার পর ১০ মিনিট বা ২টা পর্যন্ত পোস্ট ক্লোজিং সেশন থাকবে। এ ১০ মিনিটে বিনিয়োগকারীরা কোনো নতুন দাম প্রস্তাব করতে পারবেন না। তবে কেউ চাইলে ক্লোজিং প্রাইজে ক্রয় বা বিক্রয় করতে পারবেন।

আগে থেকেই শেয়ারবাজারে এ নিয়ম চালু রয়েছে। তবে মন্ত্রিপরিষদ থেকে অফিস সময়সূচি নির্ধারণের পর গত ২৪ আগস্ট থেকে শেয়ারবাজারের লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করে বিএসইসি।

নতুন সময়সূচিতে, সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত শেয়ারবাজারে লেনদেনের সময় নির্ধারণ করা হয়। ব্যাংক লেনদেনের সময়ের ওপর ভিত্তি করে শেয়ারবাজারে লেনদেনের এ সময়সূচি নির্ধারণ করা হয়। এ লেনদেন শেষে ১০ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন চালু রাখার সিদ্ধান্ত হয়। তবে বন্ধ রাখা হয় প্রি-ওপেনিং সেশন। এখন আবার প্রি-ওপেনিং সেশন ফিরিয়ে আনা হলো।

বাবু/এসএম





Loading...
Loading...


শেয়ারবাজার এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy