চার্টার্ড লাইফের আইপিও আবেদন শুরু আজ

বুলেটিন নিউজ ডেস্ক

অর্থনীতি

পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন গ্রহণ শুরু করেছে চার্টার্ড লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড।আজ রোববার

2022-09-25T12:37:50+00:00
2022-09-25T12:37:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চার্টার্ড লাইফের আইপিও আবেদন শুরু আজ
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২৫ সেপ্টেম্বর, ২০২২, ১২:৩৭ পিএম   (ভিজিট : ২৮৯)
X

পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন গ্রহণ শুরু করেছে চার্টার্ড লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড।

আজ রোববার (২৫ সেপ্টেম্বর) আইপিও আবেদন শুরু হয়েছে। যা চলবে ২৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত। এতে প্রাতিষ্ঠানিক, ব্যক্তি এবং সাধারণ বিনিয়োগকারীরা আবেদন করছেন।

চলতি বছরের ৬ জুলাই কোম্পানিটিকে পুঁজিবাজার থেকে শেয়ার ছেড়ে আইপিওর মাধ্যমে ১৫ কোটি টাকা উত্তোলনের জন্য অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ১০ টাকা অভিহিত মূল্যে ১ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ১৫ কোটি টাকা উত্তোলন করবে।

পুঁজিবাজারে টাকা দিয়ে সরকারি সিকিউরিটিজ কিনবে, পুঁজিবাজারে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে। কোম্পানিটির লাইফ ইনস্যুরেন্স ফান্ড ৩৫ কোটি ২১ লাখ টাকা। শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেওয়ার জন্য আছে ৪৫ লাখ টাকা।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, এবি ইনভেস্টমেন্ট ও ট্রাস্ট ব্যাংক ইনভেস্টমেন্ট।

-বাবু/এ.এস






Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy