আ.লীগের মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

নির্বাচন কমিশন ঘোষিত উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের দলীয় মনোনয়নের

2022-09-25T17:05:52+00:00
2022-09-25T17:18:20+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আ.লীগের মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহের আহ্বান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৫ সেপ্টেম্বর, ২০২২, ৫:০৫ পিএম  আপডেট: ২৫.০৯.২০২২ ৫:১৮ পিএম  (ভিজিট : ২৭৯)
X

নির্বাচন কমিশন ঘোষিত উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদানের আহ্বান জানানো হয়েছে। রোববার (২৫ সেপ্টেম্বর) দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীরা আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের দলের সভাপতি শেখ হাসিনা’র ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং জমা প্রদান করতে হবে। 

উল্লেখ্য, নির্বাচন কমিশন নেত্রকোণা সদর উপজেলা, কুড়িগ্রাম জেলার রৌমারী ও চিলমারী উপজেলা, কুষ্টিয়া জেলার খোকসা উপজেলা, চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচন; দিনাজপুর জেলার পার্বতীপুর পৌরসভা, সিলেট জেলার বিশ্বনাথ পৌরসভা, চট্টগ্রাম জেলার ফটিকছড়ি পৌরসভা ও জামালপুর জেলার হাজরাবাড়ী পৌরসভা নির্বাচন এবং ২৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।  

মনোনয়ন প্রত্যাশীদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোন প্রকার অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং আগামী ১ অক্টোবর শনিবার বিকাল ৫টার মধ্যে মনোনয়ন ফরম জমা প্রদান করতে হবে।

বাবু/এসআর







Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy