ডিবিএইচ জিরো কুপন বন্ডের সমাপনী ঘোষণা দিলো ইউসিবি ইনভেস্টমেন্ট

নিজস্ব প্রতিবেদক :

অর্থনীতি

ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড ডিবিআইচ জিরো কুপন বন্ডের অ্যারেঞ্জার হিসেবে একটি অনুষ্ঠানের আয়োজন করে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর একটি

2022-09-25T17:37:32+00:00
2022-09-25T17:37:32+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ডিবিএইচ জিরো কুপন বন্ডের সমাপনী ঘোষণা দিলো ইউসিবি ইনভেস্টমেন্ট
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: রোববার, ২৫ সেপ্টেম্বর, ২০২২, ৫:৩৭ পিএম   (ভিজিট : ২৩৯)
X


ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড ডিবিআইচ জিরো কুপন বন্ডের অ্যারেঞ্জার হিসেবে একটি অনুষ্ঠানের আয়োজন করে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে ৩০০ কোটি টাকা মূল্যের বন্ডটির সমাপনী ঘোষণা করা হয়।

ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি দেশের বেসরকারি খাতে হাউজিং ফাইন্যান্স ইনস্টিটিউশনের একটি অন্যতম বিশেষায়িত প্রতিষ্ঠান। এ বন্ড ইস্যুর মাধ্যমে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি ৩০০ কোটি টাকা সংগ্রহ করেছে, যা দেশের আবাসন অর্থায়ন সম্প্রসারণে কাজে লাগবে।

এসময় উপস্থিত ছিলেন ডিবিএইচ ফাইন্যান্সের চেয়ারম্যান নাসির এ চৌধুরী, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ কাদরী, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিম আলমগীর, ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিমুল বাতেনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশের বন্ড মার্কেট প্রধানত সরকারি ট্রেজারি বন্ড এবং ব্যাংক ও এনবিএফআই কর্তৃক ইস্যুকৃত বন্ডগুলোর প্রাধান্য রয়েছে। দেশের চলমান করোনা অভিঘাত এবং মুদ্রাবাজারে নানাবিধ টানাপোড়নের মধ্যেও ডিবিএইচ-এর বন্ডটি ইস্যুয়ার কোম্পানি ও অ্যারেঞ্জারের নিরলস প্রচেষ্টার ফলে যথাসময়ে সম্পন্ন করা সম্ভব হয়েছে।

কোনো ব্যাংকের ইনভেস্টমেন্ট ছাড়াই শুধুমাত্র বিভিন্ন করপোরেট, ইন্সুরেন্স কোম্পানি, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ও ব্যাক্তি বিশেষের বিনিয়োগের মাধ্যমে এ বন্ডটি সফলভাবে সমাপ্ত হয়েছে, যা বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটের জন্য একটি মাইলফলক।

বাবু/এসএম





Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy