এডিবির পুরস্কার পেলো সিটি ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

সিটি ব্যাংক এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) মাধ্যমে ট্রেড অ্যান্ড সাপ্লাই চেইন ফাইন্যান্স প্রোগ্রাম (টিএসসিএফপি) অ্যাওয়ার্ডস ২০২২-এ ‘লিডিং পার্টনার

2022-09-25T18:22:45+00:00
2022-09-25T19:09:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এডিবির পুরস্কার পেলো সিটি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৫ সেপ্টেম্বর, ২০২২, ৬:২২ পিএম  আপডেট: ২৫.০৯.২০২২ ৭:০৯ পিএম  (ভিজিট : ৩০৩)
X

সিটি ব্যাংক এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) মাধ্যমে ট্রেড অ্যান্ড সাপ্লাই চেইন ফাইন্যান্স প্রোগ্রাম (টিএসসিএফপি) অ্যাওয়ার্ডস ২০২২-এ ‘লিডিং পার্টনার ব্যাংক ইন বাংলাদেশ’-এ ভূষিত হয়েছে। এনিয়ে ব্যাংকটি টানা চারবার ‘লিডিং পার্টনার ব্যাংক’ হিসেবে সম্মানিত হলো। এর আগে ২০১৯ সালে এডিবির অংশীদারিত্ব কর্মসূচিতে লেনদেনে সর্বোচ্চ প্রবৃদ্ধির কারণে ‘মোমেন্টাম অ্যাওয়ার্ড’ অর্জন করেছিল সিটি ব্যাংক।

সম্প্রতি সিঙ্গাপুরে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ১৫০ জন অংশীদার ব্যাংক প্রতিনিধির উপস্থিতিতে এডিবি বিজয়ীদের নাম ঘোষণা করে। সিটি ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস হাসান শরীফ আহমেদ এডিবির ট্রেড এবং সাপ্লাই চেইন ফাইন্যান্সের প্রধান স্টিভেন বেকের কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করেন। 
 
জুলাই ১, ২০২১ থেকে জুন ৩০, ২০২২ সময়ের জন্য এডিবির সঙ্গে যৌথভাবে বাংলাদেশে রেকর্ড করা সবচেয়ে বেশি ট্রেড লেনদেনের স্বীকৃতিস্বরূপ এই মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হয়। এই সময়ের মধ্যে ক্ষুদ্র মাঝারি এবং বড় ব্যবসায়ের পাশাপাশি ট্রেড অর্থায়নে এডিবির সঙ্গে সর্বোচ্চ সহযোগিতা করেছে সিটি ব্যাংক।
 
সিটি ব্যাংক ২০১৬ সাল থেকে এডিবির টিএসসিএফপি প্রোগ্রামের অধীনে ইস্যুয়িং ব্যাংক হিসাবে অংশগ্রহণ করছে। এডিবি তাদের টিএসসিএফপি প্রোগ্রামের অধীনে আন্তর্জাতিক বাণিজ্য সমর্থনকারী অংশীদার ব্যাংকগুলোকে গ্যারান্টি এবং বাণিজ্য ঋণ দেয়। টিএসসিএফপি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এডিবির উন্নয়নশীল সদস্য দেশগুলোতে ২৪০টিরও বেশি ব্যাংকের সঙ্গে কাজ করে। বাংলাদেশে এই কর্মসূচির অধীনে মোট ১৬টি ব্যাংক এডিবির সদস্য।
 
এডিবির পাশাপাশি ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি), ইসলামী উন্নয়ন ব্যাংক গ্রুপ, ডেভেলপমেন্ট ব্যাংক অব অস্ট্রিয়া, নরওয়েভিত্তিক নরফান্ড, নেদারল্যান্ডের এফএমওসহ বিশ্বের উল্লেখযোগ্য আর্থিক উন্নয়ন প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদার হিসেবে কাজ করছে সিটি ব্যাংক। এই শক্তিশালী আন্তর্জাতিক অংশীদার সংযোগের মাধ্যমে যেকোনো ধরনের বড় অর্থায়ন এবং লেনদেনে এগিয়ে আছে ব্যাংকটি। 

-বাবু/এসআর






Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy