হাজারীবাগে আ.লীগ-বিএনপির সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

রাজধানীর হাজারীবাগে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও

2022-09-26T17:51:04+00:00
2022-09-26T17:51:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাজারীবাগে আ.লীগ-বিএনপির সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২, ৫:৫১ পিএম   (ভিজিট : ২৪৯)
X

রাজধানীর হাজারীবাগে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় হাজারীবাগের টালি অফিস রোডে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এতে দুই পক্ষের নেতাকর্মীরা আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হাজারীবাগে পূর্বঘোষিত সমাবেশে বিএনপির নেতা-কর্মীরা লাঠি হাতে যাওয়ার সময় টালি রোডে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের স্থানীয় নেতা-কর্মীরা বাধা দেন। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরে পরিস্থিতি শান্ত হয়।

তবে কোনো ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি বলে দাবি করেছে পুলিশ। এ বিষয়ে ডিএমপির রমনা বিভাগের ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এহসানুল ফেরদৌস বলেন, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে কোনো ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি। তবে বিএনপির নেতাকর্মীরা সমাবেশ যাওয়ার সময় লাঠি হাতে যাচ্ছিলেন। আমরা যতটুকু পেরেছি তাদের হাত থেকে লাঠি রেখে দিয়েছি।

জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং দলের চার নেতা-কর্মীর নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে রাজধানীর ১৬টি স্থানে সমাবেশ ডাকে বিএনপি। এর অংশ হিসেবেই আজ (সোমবার) হাজারীবাগে এ সমাবেশের আয়োজন করে দলটি।

বাবু/এসআর





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy