খুবিতে ভর্তি ও নিয়োগে ডোপ টেস্ট বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক :

শিক্ষা

খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালকের (ডিএসএ) দপ্তর ও শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদান সংগঠন বাঁধনের আয়োজনে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।সোমবার

2022-09-26T18:01:32+00:00
2022-09-26T18:01:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুবিতে ভর্তি ও নিয়োগে ডোপ টেস্ট বাধ্যতামূলক
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২, ৬:০১ পিএম   (ভিজিট : ২৪৫)
X


খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালকের (ডিএসএ) দপ্তর ও শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদান সংগঠন বাঁধনের আয়োজনে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের নেতৃত্বে ক্যাম্পাসে এ শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি হাদী চত্বর থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবন ঘুরে অদম্য বাংলা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপচার্য বলেন, মাদক হচ্ছে সভ্যতার অন্তরায়। নানা রকম হতাশা, অ্যাডভেঞ্চার থেকে মাদকাসক্ত হয়। মাদক একটি দেশের তরুণ-যুবসমাজকে ধ্বংসের মাধ্যমে দেশের উন্নতি-অগ্রগতিকে পিছিয়ে দিতে পারে। এজন্য সম্মিলিতভাবে মাদকের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। তিনি বলেন, আমাদের দেশের একটি সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ জনশক্তি তৈরি করতে হবে।  

তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাদকমুক্ত রাখতে ইতোমধ্যে একটি মাদকবিরোধী কমিটি গঠন করা হয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে ডোপ টেস্টের মাধ্যমে শিক্ষার্থী ভর্তির চিন্তা-ভাবনা রয়েছে। শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগের সময় তাদেরকে ডোপ টেস্টের প্রত্যয়ন বাধ্যতামূলক করার বিষয়টিও ভাবা হচ্ছে। গঠিত সংশ্লিষ্ট কমিটির সুপারিশের ভিত্তিতে যথাযথ কর্তৃপক্ষের সভায় বিষয়টি উপস্থাপন করা হবে।  

উপাচার্য বলেন, ছাত্র বিষয়ক পরিচালক দপ্তর ও রক্তদাতা বাঁধনের এই শোভাযাত্রা নিঃসন্দেহে প্রশংসনীয়।  তিনি সব ছাত্র সংগঠনকে এভাবে এগিয়ে এসে সম্মিলিত প্রচেষ্টায় ক্যাম্পাসকে মাদকমুক্ত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ট্রেজারার অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাঁধনের সভাপতি ডানা শিকদার। ছাত্র বিষয়ক পরিচালক ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের কোনো সংগঠনের সদস্যের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার প্রমাণ পেলে তার দপ্তর থেকে কোনো প্রত্যয়নপত্র দেওয়া হবে না। বাঁধনের সভাপতি পঠিত ইশতেহারে উল্লেখ করেন যে, মাদক সংশ্লিষ্টতা থাকলে কেউ এই সংগঠনের সদস্য হতে পারবে না, কারও বিরুদ্ধে মাদকে জড়ানোর প্রমাণ পেলে তার সদস্যপদ বাতিল করা হবে।

এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

বাবু/এসএম





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy