শিক্ষার্থীদের জন্য পার্টটাইম চাকরির ব্যবস্থা করবে জবি

তানজিল আহম্মেদ, জবি

শিক্ষা

শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ে পার্টটাইম চাকরির সুযোগ করে দেওয়ার পরিকল্পনা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। সোমবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ

2022-09-26T21:20:09+00:00
2022-09-26T21:20:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিক্ষার্থীদের জন্য পার্টটাইম চাকরির ব্যবস্থা করবে জবি
তানজিল আহম্মেদ, জবি
প্রকাশ: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২, ৯:২০ পিএম   (ভিজিট : ৩০৪)
X

শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ে পার্টটাইম চাকরির সুযোগ করে দেওয়ার পরিকল্পনা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। সোমবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ পুলিশের উপ-পরিদর্শকের (এসআই) ৩৯তম ব্যাচে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সুপারিশপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এই পরিকল্পনার কথা জানান জবি উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.ইমদাদুল হক বলেছেন, আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ঘন্টা অনুসারে পার্ট টাইম চাকরির ব্যবস্থার পরিকল্পনা হাতে নিয়েছি। শিক্ষার্থীরা যেন অন্য দেশের মতো ঘণ্টা হিসেবে পার্টটাইম জব করতে পারে, সে বিষয়টি আমাদের পরিকল্পনায় আছে। অনেক শিক্ষার্থী আছে, যারা টিউশন পায় না, আর্থিক অবস্থা খারাপ। তাদের যদি পার্টটাইম চাকরির সুযোগ করে দেওয়া যায়, তাহলে অন্তত থাকা-খাওয়ার আর্থিক যোগান হবে।

এসময় উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক পুলিশের উপ-পরিদর্শকে সুপারিশপ্রাপ্ত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, আমি আশা করছি সবাই দেশের জন্য কাজ করবে। সৎভাবে ও দেশাত্মবোধ নিয়ে সবাই সামনে এগিয়ে যাবে। এ পেশা অনেক দায়িত্বশীল জায়গা। কারণ দেশের শৃঙ্খলা রক্ষার কাজ তোমাদেরই করতে হবে।

উপাচার্য আরো বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনেকভাবে এগিয়ে যাচ্ছে। শিক্ষা, গবেষণা ও চাকরিতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সম্মান নিয়ে আসছে। চাকরির পথ সুগমে সকলের জন্য উন্মুক্ত লাইব্রেরির ব্যবস্থা করা হয়েছে। এছাড়া আমাদের পরিকল্পনা আছে, শিক্ষার্থীরা যেন বাইরের দেশের মতো ঘন্টা অনুসারে খন্ডকালীন চাকরি করতে পারে।

উদাহরণ হিসেবে উপাচার্য বলেন, যেমন, আমাদের কেন্দ্রীয় লাইব্রেরিতে লোকবল সংকট। এমন বিভিন্ন সেক্টরে যদি ঘন্টা অনুসারে খন্ডকালীন চাকরির ব্যবস্থা করা যায় তাহলে শিক্ষার্থীদের উপকার হবে। বিশ্ববিদ্যালয়ে আমাদের এ সুযোগ তৈরি করার পরিকল্পনা রয়েছে।

বাবু/জাহিদ






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy