মুখ ঢেকে মানববন্ধনে রিভা-রাজিয়ার অনুসারীরা

নিজস্ব প্রতিবেদক :

শিক্ষা

ছাত্রলীগের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ, মারামারির জেরে গত কয়েকদিন ধরে উত্তপ্ত ইডেন মহিলা কলেজ ছাত্রলীগ। একটি সভাপতি-সাধারণ সম্পাদকের

2022-09-27T17:47:36+00:00
2022-09-27T17:47:36+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
মুখ ঢেকে মানববন্ধনে রিভা-রাজিয়ার অনুসারীরা
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২, ৫:৪৭ পিএম   (ভিজিট : ২৩৭)
X


ছাত্রলীগের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ, মারামারির জেরে গত কয়েকদিন ধরে উত্তপ্ত ইডেন মহিলা কলেজ ছাত্রলীগ। একটি সভাপতি-সাধারণ সম্পাদকের গ্রুপ, অন্যটি তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে মানববন্ধন করা গ্রুপ। পরস্পরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ গণমাধ্যমের কাছে তুলে ধরে দুই পক্ষই।

এই পরিস্থিতির মধ্যেই কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সামিয়া রহমান বৈশাখী গণমাধ্যমে ইডেন কলেজের শিক্ষার্থীদের ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদক ‘অনৈতিক’ কার্যক্রমে বাধ্য করানোর অভিযোগ তুলেন। 

এর প্রতিবাদে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন করে ইডেন কলেজের শিক্ষার্থীরা। তবে, তাদের অনেকেই শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার অনুসারী বলে জানা গেছে। 

মঙ্গলবার বেলা ৩টার পর ইডেন কলেজের ১ ও ২ নম্বর গেটে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ইডেন কলেজের শতাধিক 'শিক্ষার্থী' মুখ ডেকে মানববন্ধন করেন। তাদের হাতে ইডেন কলেজের ছাত্রলীগ থেকে বহিষ্কৃত নেত্রীদের প্রশাসনিক শাস্তি দেওয়ার দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। তারা কেউই গণমাধ্যমের কাছে তাদের নাম প্রকাশ করেননি। 

মানববন্ধনে খোদেজা খাতুন হলের এক শিক্ষার্থী জানান, তার রুম নম্বর ৩০৯। 

খোঁজ নিয়ে জানা গেছে, ৩০৯ নম্বর রুম ইডেন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার। এ শিক্ষার্থী রাজিয়া সুলতানার অনুসারী বলে জানিয়েছে ইডেন কলেজ ছাত্রলীগের একটি সূত্র।

খোদেজা খাতুন হলের এ শিক্ষার্থী বলেন, গণমাধ্যমে ইডেন কলেজের শিক্ষার্থীদের নিয়ে বহিষ্কৃত ছাত্রলীগ নেত্রী বৈশাখী যে বক্তব্য দিয়েছেন তাতে আমাদের কলেজের সুনাম ক্ষুণ্ন হয়েছে। সে কারণে আমরা আজ মানববন্ধন করছি।

ঐশ্বর্য মালাকার নামে এক শিক্ষার্থীকে এ মানববন্ধনে নেতৃত্ব দিতে দেখা যায়। তিনি রাজিয়া হলের ২০৪ নম্বর রুমে থাকেন। এ রুম ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভার নিয়ন্ত্রণাধীন। 

ঐশ্বর্য মালাকার বলেন, বহিষ্কৃত ছাত্রলীগ নেত্রী বৈশাখীসহ অন্যরা ইডেন কলেজের শিক্ষার্থীদের নিয়ে যে বক্তব্য দিয়েছে তাতে আমরা সামাজিক, পারিবারিকসহ বিভিন্ন মাধ্যমে সমালোচনা ও হেনস্তার শিকার হচ্ছি। কলেজ প্রশাসনের কাছে আমাদের দাবি তাদের প্রশাসনিকভাবে বহিষ্কার করা হোক। 

মানববন্ধনে একজন শিক্ষার্থী বলেন, ছাত্রলীগের বহিষ্কৃত নেত্রী যে অভিযোগ এনেছেন, তার স্ট্রং অ্যাভিডেন্স থাকতে হবে। নাহলে তাকে সবার সামনে ক্ষমা চাইতে হবে। আমরা বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে যাব। সুরাহা না হলে আন্দোলন চালিয়ে যাব।

মানববন্ধন শেষ হওয়ার পর ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা ক্যাম্পাসে প্রবেশ করেন।

বাবু/এসএম





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy