ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, নতুন রোগী ৪৬০

নিজস্ব প্রতিবেদক :

স্বাস্থ্য

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৪৬০ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং একইসময়ে ডেঙ্গুতে

2022-09-27T18:46:45+00:00
2022-09-27T19:28:39+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, নতুন রোগী ৪৬০
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২, ৬:৪৬ পিএম  আপডেট: ২৭.০৯.২০২২ ৭:২৮ পিএম  (ভিজিট : ২৪২)
X


গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৪৬০ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং একইসময়ে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।  

মঙ্গবার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৪৬০ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩২০ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ১৪০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে সারাদেশে সর্বমোট এক হাজার ৭৩৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে এক হাজার ৩১৪ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৪২৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।  

এ বছর ১ জানুয়ারি থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ১৪ হাজার ৮২২ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ১১ হাজার ৩৯১ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট তিন হাজার ৪৩১ জন।

একই সময় সারাদেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা সর্বমোট ১৩ হাজার ৩০ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা মোট ১০ হাজার ৫০ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা মোট দুই হাজার ৯৮০ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫৪ জন মারা গিয়েছেন।  

গত বছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ্ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।

বাবু/এসএম





Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy