দলীয়করণের মাধ্যমে দেশে বৈষম্য সৃষ্টি করা হয়েছে: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

দলীয়করণের মাধ্যমে দেশে বৈষম্য সৃষ্টি করা হয়েছে বলে দাবি করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম

2022-09-27T21:28:50+00:00
2022-09-27T21:28:50+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দলীয়করণের মাধ্যমে দেশে বৈষম্য সৃষ্টি করা হয়েছে: জিএম কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২, ৯:২৮ পিএম   (ভিজিট : ২৫০)
X

দলীয়করণের মাধ্যমে দেশে বৈষম্য সৃষ্টি করা হয়েছে বলে দাবি করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেন, দেশে সাধারণ মানুষের জন্য চিকিৎসা নেই, বেকারদের জন্য কাজের নিশ্চয়তা নেই।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। দেশে এখন আর গণতন্ত্র নেই মন্তব্য করে জিএম কাদের বলেন, আওয়ামী লীগ ও বিএনপি বারবার সংবিধান সংশোধন করে গণতন্ত্রের নামে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছে। সকল ক্ষমতা এখন এক ব্যক্তির হাতে কুক্ষিগত করা হয়েছে।

দেশের নির্বাচনী ব্যবস্থা বিধ্বস্ত হয়ে পড়েছে উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন, দেশের মানুষ দেশ পরিচালনার জন্য প্রতিনিধি নির্বাচন করতে পারছে না। আবার ইচ্ছে হলে, প্রতিনিধি পরিবর্তন করতে পারছে না সাধারণ মানুষ। মেধাবী ও যোগ্যতা সম্পন্ন মানুষ কোথাও স্থান পাচ্ছে না।

মেধাহীন, দুর্নীতিবাজ আর অসৎ মানুষ দিনে দিনে আরও ওপরে উঠছে বলে দাবি করে জাপা চেয়ারম্যান বলেন, দেশের কোথাও জবাবদিহিতা নেই। জবাবদিহিতা না থাকার কারণে, দেশের প্রতিটি ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতি প্রতিষ্ঠিত হয়েছে। দুষ্টের দমন আর শিষ্টের পালন নেই কোথাও, দেশে এখন দুষ্টের পালন আর শিষ্টের দমন চলছে।
এমন দেশের জন্য আমাদের মহান স্বাধীনতা সংগ্রাম হয়নি বলেও মন্তব্য করেন জিএম কাদের।

বাবু/এসআর





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy