ঢাবিতে হামলার প্রতিবাদে না. গঞ্জ ছাত্রদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক :

রাজনীতি

ঢাবিতে ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল।বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা এশিয়ান হাইওয়েতে

2022-09-28T16:02:14+00:00
2022-09-28T16:02:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাবিতে হামলার প্রতিবাদে না. গঞ্জ ছাত্রদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ৪:০২ পিএম   (ভিজিট : ২১৬)
X


ঢাবিতে ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল।

বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা এশিয়ান হাইওয়েতে এ বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজীবের নেতৃত্বে জেলা ছাত্রদলের সহ-সভাপতি সুলতান মাহমুদ, মাসুদুর রহমানসহ বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী এতে অংশ নেয়।

পরে বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সজীব বলেন, নারায়ণগঞ্জে ছাত্রলীগ, আওয়ামী লীগ ও পুলিশের হামলায় আমাদের বহু ভাই আহত ও এক ভাই নিহত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে হামলা হয়েছে তাতেও আমার ভাইয়েরা আহত হয়েছেন। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আবারও এ ধরনের হামলার চেষ্টা করা হলে কঠোরভাবে প্রতিরোধ করা হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের স্কুল বিষয়ক সম্পাদক সালমান হাসান, সোনারগাঁও ডিগ্রী কলেজ ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রহিম, মুড়াপাড়া কলেজ ছাত্রদলের সদস্য সচিব আকিব, সোনারগাঁ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম রাজ, যুগ্ন আহ্বায়ক ফরহাদ আহমেদ তুহিন প্রমুখ।

বাবু/এসএম





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy