ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫২৪

নিজস্ব প্রতিবেদক :

স্বাস্থ্য

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫২৪ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং একই

2022-09-28T16:32:02+00:00
2022-09-28T16:32:02+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫২৪
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ৪:৩২ পিএম   (ভিজিট : ২৪৩)
X


গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫২৪ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং একই সময়ে ডেঙ্গুতে এক জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫২৪ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকায় ৩৭৩ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ১৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে সারাদেশে সর্বমোট এক হাজার ৮২০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে এক হাজার ৩৮৮ জন এবং ঢাকার বাইরে ৪৩২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

এ বছর ১ জানুয়ারি থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ১৫ হাজার ৩৪৬ জন। এরমধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ১১ হাজার ৭৬৪ জন এবং ঢাকার বাইরে ভর্তি রোগীর সংখ্যা মোট তিন হাজার ৫৮২ জন।

একই সময় দেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা মোট ১৩ হাজার ৪৭১ জন। ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ১০ হাজার ৩৪৯ জন এবং ঢাকার বাইরে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা মোট তিন হাজার ১২২ জন।

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছে। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫৫ জন মারা গেছেন।

গত বছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।

বাবু/এসএম





Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy