ক্যান্সারে আক্রান্ত হয়ে জবি শিক্ষার্থীর মৃত্যু

তানজিল আহম্মেদ, জবি

শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৭ম ব্যাচের ছাত্র ও জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট এর প্রভাষক

2022-09-28T21:52:21+00:00
2022-09-28T21:52:21+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ক্যান্সারে আক্রান্ত হয়ে জবি শিক্ষার্থীর মৃত্যু
তানজিল আহম্মেদ, জবি
প্রকাশ: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ৯:৫২ পিএম   (ভিজিট : ৩৫১)
X

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৭ম ব্যাচের ছাত্র ও জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট এর প্রভাষক মুসা মিয়া ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

বুধবার (২৮ সেপ্টেম্বর) রাত ১.৩০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার সহপাঠীরা। এর আগে তিনি দীর্ঘদিন ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন, কিছুদিন আগে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। মাত্র ২৮ বছর বয়সে না ফেরার দেশে চলে যান এই সাবেক শিক্ষার্থী।

এদিকে তার মৃত্যুতে তার পরিবার,বন্ধু-বান্ধব,আত্মীয়-স্বজন সবার মাঝে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মহিউদ্দিন। শোক প্রকাশ করে তিনি বলেন, আমরা অত্যন্ত শোকাহত মুসার মৃত্যুর খবর শুনে। মুসা ছোটবেলা থেকে অনেক মেধাবী এবং পরিশ্রম করে বড় হয়েছেন।

তিনি আরও বলেন, মুসার স্ত্রী যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের একজন সাবেক শিক্ষার্থী। সেহেতু আমরা সবসময় মুসার পরিবারের পাশে থাকবো এবং যে কোনো কাজে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবো। উল্লেখ্য, মুসা মিয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (২০১১-১২) শিক্ষাবর্ষের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায়। তিনি বিশ্ববিদ্যালয়ের থাকা কালীন ম্যানেজমেন্ট ক্লাব এবং ক্যারিয়ার ক্লাবের সাথে সক্রিয় ছিলেন। 

বাবু/জাহিদ





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy