চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত ২২

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

চট্টগ্রামে করোনা শনাক্তের হার ১৪.৭৬ শতাংশ

2022-09-29T12:31:30+00:00
2022-09-29T12:31:30+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত ২২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২, ১২:৩১ পিএম   (ভিজিট : ২৫৫)
X

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৪ দশমিক ৭৬ শতাংশ। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ইলিয়াস চৌধুরী বলেন, ৯টি ল্যাবে ১৪৯টি নমুনা পরীক্ষায় ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৩ জন নগরের বাসিন্দা। বাকি ৯ জনের মধ্যে একজন আনোয়ারা, একজন রাউজান, ৫ জন হাটহাজারী ও ২ জন মিরসরাই উপজেলার বাসিন্দা।

এর আগে বুধবার (২৮ সেপ্টেম্বর) চট্টগ্রামে ১৬ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৯২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৯৪ হাজার জন। বাকিরা বিভিন্ন উপজেলার। করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৭ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

বাবু/এসআর







Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy