সূচক বাড়লেও কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজার

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচক

2022-09-29T18:11:18+00:00
2022-09-29T18:11:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সূচক বাড়লেও কমেছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২, ৬:১১ পিএম   (ভিজিট : ২৩০)
X


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচক বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ। সেই সঙ্গে লেনদেনে অংশ নেয়া যে কয়কটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে বা কমেছে, তার থেকে বেশি প্রতিষ্ঠানের দাম অপরিবর্তিত রয়েছে।

এর আগে সপ্তাহের প্রথম তিন কার্যদিবস শেয়ারবাজারে টানা দরপতন হয়। এতে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আতঙ্ক দেখা দেয়। তবে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার টানা পতন থেকে বেরিয়ে শেয়ারবাজার ঊর্ধ্বমুখীতার দেখা পায়।

এ পরিস্থিতিতে বৃহস্পতিবার শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার মাধ্যমে। লেনদনের শুরুতে দেখা দেওয়া এ ঊর্ধ্বমূখী প্রবণতা শেষ পর্যন্ত অব্যাহত থাকে। তবে, লেনদেনের শেষদিকে বেশকিছু প্রতিষ্ঠানের শেয়ার দাম কমে যায়।

এতে একদিকে দাম বাড়ার তালিকা ছোট হয়, অন্যদিকে সূচকের ঊর্ধ্বমুখীতাও কমে। লেনদেনের শুরুর দিকে ডিএসইতে প্রায় দেড়’শ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়লেও লেনদেন শেষে ৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৮৫টির। আর ১৮৬টির দাম অপরবর্তিত রয়েছে।

এতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫১২ পয়েন্টে উঠে এসেছে। অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩৩০ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪১৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

সবকটি মূল্যসূচক বাড়লেও ডিএসইতে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ২১৬ কোটি ৯৫ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১ হাজার ৪৮৪ কোটি ৪৫ লাখ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ২৬৭ কোটি ৫০ লাখ টাকা।

ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ১১০ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার ৯৯ কোটি ১০ লাখ টাকার লেনদেন হয়েছে। ৬৬ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ইস্টার্ন হাউজিং।

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, শাহিনপুকুর সিরামিকস, জেএমআই হসপিটাল অ্যান্ড রিকুইজিট ম্যানুফ্যাকচারিং, বিডিকম অনলাইন, বাংলাদেশ মনোস্পুল পেপার প্রসেসিং, বসুন্ধরা পেপার এবং এডিএন টেলিকম।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৯ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৮৭ কোটি ২৫ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ২৪৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৮টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৭৬টির এবং ১১১টির দাম অপরিবর্তিত রয়েছে।

বাবু/এসএম





Loading...
Loading...


শেয়ারবাজার এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy