৮ দিনের ছুটিতে যাচ্ছে জবি

তানজিল আহম্মেদ, জবি

শিক্ষা

আসন্ন দুর্গাপূজা, ঈদে মিলাদুন্নবী (সা.) ও লক্ষ্মীপূজা উপলক্ষ্যে আগামী ২ অক্টোবর (রবিবার) হতে ৯ অক্টোবর (রবিবার) পর্যন্ত ৮

2022-09-29T20:52:17+00:00
2022-09-30T00:12:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৮ দিনের ছুটিতে যাচ্ছে জবি
তানজিল আহম্মেদ, জবি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২, ৮:৫২ পিএম  আপডেট: ৩০.০৯.২০২২ ১২:১২ এএম  (ভিজিট : ৩৪৫)
X

আসন্ন দুর্গাপূজা, ঈদে মিলাদুন্নবী (সা.) ও লক্ষ্মীপূজা উপলক্ষ্যে আগামী ২ অক্টোবর (রবিবার) হতে ৯ অক্টোবর (রবিবার) পর্যন্ত ৮ দিনের ছুটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামাन স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি  এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২-৯ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে। তবে এই সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিসেবা (বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট, নিরাপত্তা, পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদি) চালু থাকবে।

অন্যদিকে প্রশাসনিক কার্যক্রমের কথা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের সকল ইনস্টিটিউট, বিভাগ ও প্রশাসনিক দপ্তরসমূহ আগামী ৫-৯ অক্টোবর পর্যন্ত (৫ দিন) বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

যদিও দু-দিন (শুক্র-শনি) বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক বন্ধ থাকায় শিক্ষার্থীরা এ ছুটিতে মোট বন্ধ পাচ্ছেন ১০ দিন। ছুটি শেষে আগামী ১০ অক্টোবর, ২০২২ থেকে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস, পরীক্ষা ও দপ্তরসমূহ চালু থাকবে।

বাবু/জাহিদ





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy