উন্নয়নের রোল মডেল হিসেবে পৃথিবীতে খ্যাতি অর্জন করেছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে পৃথিবীতে খ্যাতি অর্জন করেছে। বাংলাদেশ মাথা উঁচু

2022-10-01T16:47:14+00:00
2022-10-01T16:47:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
উন্নয়নের রোল মডেল হিসেবে পৃথিবীতে খ্যাতি অর্জন করেছে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১ অক্টোবর, ২০২২, ৪:৪৭ পিএম   (ভিজিট : ২৫৭)
X

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে পৃথিবীতে খ্যাতি অর্জন করেছে। বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে বলেই জাতিসংঘে প্রধানমন্ত্রী সম্মানিত হয়েছেন। শুক্রবার (৩০ সেপ্টেম্বব) দিনাজপুরের বিরল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিরল উপজেলার সব পূজা উদযাপন কমিটির মধ্যে সরকারি অনুদানের অর্থ বিতরণ এবং বিরল উপজেলা সামাজিক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ সম্প্রীতির পথে হাঁটছে, অসাম্প্রদায়িকতার পথে হাঁটছে, মানবতার পথে হাঁটছে বলেই বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে পৃথিবীতে খ্যাতি অর্জন করেছে। দেশের উন্নয়নে যে বড় বড় বাধাগুলো ছিল তার মধ্যে আইনের শাসন অন্যতম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, বিভক্তি আর সংঘাত কখনোই কল্যাণ আনতে পারে না। একটি ধর্মের সঙ্গে আরেকটি ধর্মকে উসকে দিয়ে একটি সংঘাত তৈরি করার পরিস্থিতি এখন আর নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশ উন্নয়নের পথে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী উপজেলার ৯৫টি দুর্গাপূজা মণ্ডপের প্রতিটিতে জিআর অনুদানের অর্থ এবং ব্যক্তিগত উপহার সামগ্রী তুলে দেন এবং উপজেলা প্রকৌশলী দপ্তরের আওতায় গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণের সুপারভাইজার ও এলসিএস মহিলা কর্মীদের মধ্যে সঞ্চয়ের অর্থের চেক বিতরণ করেন। সুপারভাইজারদের ১ লাখ ৪২ হাজার ও এলসিএস মহিলা কর্মীদের প্রত্যেককে ১ লাখ ১৮ হাজার টাকা করে মোট ১৩ লাখ ২২ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আফছানা কাওছারের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মো. সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক ও পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক রমাকান্ত রায়, বিরল সরকারি কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শফিউল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি এম এ কুদ্দুস সরকার, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মো. মনসুর আলীসহ বিভিন্ন শ্রেণিপেশার নেতারা।

প্রতিমন্ত্রী পরে বোচাগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে বোচাগঞ্জ উপজেলার সব পূজা উদযাপন কমিটির মধ্যে সরকারি অনুদানের অর্থ বিতরণ করেন এবং বিরল উপজেলা সামাজিক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন।

বাবু/এসআর





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy