রিয়াদে বসছে বাণিজ্যমেলা, থাকছে বাংলাদেশের ২০ কোম্পানি

বুলেটিন নিউজ ডেস্ক

অর্থনীতি

সৌদি আরবের রিয়াদে বাণিজ্য ও বিনিয়োগবিষয়ক মেলার আয়োজন করছে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়। এতে দেশের পোশাক, খাদ্যপণ্য, চামড়া ও

2022-10-02T15:58:24+00:00
2022-10-02T15:58:24+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রিয়াদে বসছে বাণিজ্যমেলা, থাকছে বাংলাদেশের ২০ কোম্পানি
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২ অক্টোবর, ২০২২, ৩:৫৮ পিএম   (ভিজিট : ২৪৪)
X


সৌদি আরবের রিয়াদে বাণিজ্য ও বিনিয়োগবিষয়ক মেলার আয়োজন করছে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়। এতে দেশের পোশাক, খাদ্যপণ্য, চামড়া ও পাটজাত পণ্য সংশ্লিষ্ট প্রায় ২০টি কোম্পানি অংশ নেবে।

রিয়াদে বাংলাদেশ দূতাবাস থেকে রোববার (২ অক্টোবর) এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশি ব্যবসায়ী, বিনিয়োগকারী ও অন্যান্য প্রবাসীদের দৃষ্টি আকর্ষণ করে দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফেয়ার ২০২২’ শীর্ষক এ মেলা আগামী ৬ থেকে ৮ অক্টোবর রিয়াদের হাই আল ওয়াযারাতে ক্রাউন প্লাজার দিরিয়াহ হল ১ ও ২-এ অনুষ্ঠিত হবে। মেলায় বিভিন্ন দেশের ব্যবসাপ্রতিষ্ঠানের পাশাপাশি বাংলাদেশ থেকে পোশাক, খাদ্যপণ্য, চামড়া ও পাটজাত পণ্য সংশ্লিষ্ট প্রায় ২০টি কোম্পানি অংশ নেবে।

মেলায় বাংলাদেশিসহ অন্যান্য দেশের স্টলসমূহ পরিদর্শনের জন্য প্রবাসী বাংলাদেশিদের আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে দূতাবাসের পক্ষ থেকে।

বাবু/এসএম





Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy