প্রকাশ: সোমবার, ৩ অক্টোবর, ২০২২, ৬:৪৪ পিএম আপডেট: ০৩.১০.২০২২ ৬:৪৬ পিএম (ভিজিট : ২৭৯)

X
অপশক্তি মাঠে নেমেছে, দুর্গাপূজা উপলক্ষে তাই সবাইকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (৩ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে পূজামণ্ডপ পরিদর্শনে এসে একথা বলেন মন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, দুর্বৃত্ত দল ঘটনা ঘটিয়ে আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপায়। কাজেই আপনাদের সতর্ক থাকতে হবে। অপশক্তি এখন মাঠে নেমেছে। আমাদের কামনা থাকবে এই অপশক্তির বিনাশ হোক।
এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মিহির লাল সাহা, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রমুখ।
বাবু/এসএম