জাতীয় পার্টি এখনো কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, জাতীয় সংসদে মানুষের জন্য কথা বলার সুযোগ আছে। তাই সংসদ থেকে বের

2022-10-05T00:23:26+00:00
2022-10-05T00:26:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জাতীয় পার্টি এখনো কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি: জিএম কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ অক্টোবর, ২০২২, ১২:২৩ এএম  আপডেট: ০৫.১০.২০২২ ১২:২৬ এএম  (ভিজিট : ২৫৩)
X

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, জাতীয় সংসদে মানুষের জন্য কথা বলার সুযোগ আছে। তাই সংসদ থেকে বের হওয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে প্রতীকীভাবে কোনো সময় সংসদ বর্জনের প্রশ্ন আসলে সে সময় পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে লালমনিরহাট সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। জিএম কাদের আরও বলেন, নির্বাচন বর্জনের সময় এখনো আসেনি। এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। নির্বাচন বর্জন করার আগে নেতা-কর্মী ও জনগণের কথা ভাবতে হবে। এর পরেই সিদ্ধান্ত নেওয়া হবে যে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা।

তিনি বলেন, জাতীয় পার্টি এখনো কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি। পরিস্থিতি বুঝে দেশের কথা ভেবে আগামীতে জোটের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে জিএম কাদের রংপুর থেকে লালমনিরহাটের তিস্তা সড়ক সেতুতে পৌঁছালে প্রায় সহস্রাধিক মোটরসাইকেল, অর্ধশতাধিক পিকআপ ও প্রাইভেটকারের শোভাযাত্রার মাধ্যমে তাকে বরণ করেন লালমনিরহাট জেলা জাতীয় পার্টির নেতা-কর্মীরা।

বাবু/এসআর





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy