চিনির দাম কেজিতে বাড়ল ৬ টাকা

নিজস্ব প্রতিবেদক :

অর্থনীতি

চিনির দাম কেজিতে ৬ টাকা বাড়ানো হয়েছে। দাম বাড়িয়ে খোলা চিনি প্রতি কেজি ৯০ টাকা, আর প্যাকেট জাত

2022-10-06T15:24:09+00:00
2022-10-06T15:43:35+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চিনির দাম কেজিতে বাড়ল ৬ টাকা
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২, ৩:২৪ পিএম  আপডেট: ০৬.১০.২০২২ ৩:৪৩ পিএম  (ভিজিট : ২৬৫)
X


চিনির দাম কেজিতে ৬ টাকা বাড়ানো হয়েছে। দাম বাড়িয়ে খোলা চিনি প্রতি কেজি ৯০ টাকা, আর প্যাকেট জাত চিনি ৯৫ টাকা করা হয়েছে।

একই সঙ্গে পামওয়েল সুপার প্রতি লিটারে ৮ টাকা কমিয়ে ১২৫ টাকা করা হয়েছে। এমন তথ্য জানিয়েছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

বাণিজ্য সচিব বলেন, আজকের সভায় সিদ্ধান্ত হয়েছে বেশি দামের যে তেল বাজারে আছে সেটা আগের দামে বিক্রি করতে হবে। এখন যে তেল বাজারে যাবে সেটা লিটারে ১৪ টাকা কমে বিক্রি হবে। আর চিনি ও পামওয়েল এ দু’টির দাম পুনঃনির্ধারণ করা হয়েছে। আজ বিকেলের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করবে অ্যাসোসিয়েশন।

তিনি বলেন, নতুন দাম অনুযায়ী পামওয়েল সুপার প্রতি লিটারে ৮ টাকা কমিয়ে ১২৫ টাকা করা হয়েছে।  যা আগে ১৩৩ টাকা লিটার বিক্রি হতো। একই সঙ্গে চিনির দাম ৬ টাকা বাড়িয়ে খোলা চিনি প্রতি কেজি ৯০ টাকা, আর প্যাকেট জাত চিনি ৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। কারণ আমরা আগে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ডলারে দাম ধরতাম না। বর্তমানে ১০৫ টাকা দরে ডলার ধরলে চিনির দাম বেশি হয়। সেজন্য কেজিতে ৬ টাকা বাড়ানো হয়েছে। আর সয়াবিন ইতোমধ্যেই কমিয়ে দেয়া হয়েছে লিটারে ১৪ টাকা।

বাবু/এসএম





Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy