ভারতীয় অর্থনীতির অবস্থা দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনায় ভালো

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

করোনার ধাক্কা এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি বিশ্ব অর্থনীতি। এর মধ্যে যোগ হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। যার প্রভাব পড়েছে

2022-10-07T16:30:12+00:00
2022-10-07T16:30:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভারতীয় অর্থনীতির অবস্থা দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনায় ভালো
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২, ৪:৩০ পিএম   (ভিজিট : ২২৪)
X

করোনার ধাক্কা এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি বিশ্ব অর্থনীতি। এর মধ্যে যোগ হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। যার প্রভাব পড়েছে মূল্যবৃদ্ধিতে। বিশ্ব অর্থনীতির এ পরিস্থিতির হাওয়া লাগছে ভারতের অর্থনীতিতেও। ২০২২-২৩ অর্থবছরে ভারতের আর্থিক প্রবৃদ্ধির হার ৬.৫ শতাংশ হতে পারে বলে মনে করছে বিশ্ব ব্যাংক। ‘দক্ষিণ এশিয়ার অর্থনীতি’ নিয়ে সাম্প্রতিক এক বৈঠকে এমন পূর্বাভাস দেওয়া হয়েছে।

গত জুনে গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস শীর্ষক যে রিপোর্ট প্রকাশ করেছিল বিশ্ব ব্যাংক সেই রিপোর্টে পূর্বাভাস দেওয়া হয়েছিল, ২০২২-২৩ অর্থবছরে ভারতের প্রবৃদ্ধির হার ৭.৫ শতাংশ দাঁড়াতে পারে। এ বারের পূর্বাভাসে তা আরও ১ শতাংশ কমানো হলো। করোনা মহামারির ধাক্কা কাটিয়ে গত অর্থবছরে ভারতের আর্থিক বৃদ্ধির হার ছিল ৮.৭ শতাংশ। 

গত ডিসেম্বরে প্রকাশিত রিপোর্টে বিশ্বব্যাংক জানিয়েছিল, ২০২২-২৩ অর্থবছরেও ভারতে প্রবৃদ্ধির হার ৮.৭ শতাংশ হতে পারে। কিন্তু গত এপ্রিলে বিশ্ব ব্যাংকের সংশোধিত রিপোর্টে ভারতে ৮ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়। জুনের রিপোর্টে তা আরও ০.৫ শতাংশ কমানো হয়েছিল। এ বার কমলো আরও ১ শতাংশ।
 
বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান অর্থনীতিবিদ হ্যান্স টিমার সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ভারতীয় অর্থনীতির অবস্থা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর তুলনায় ভালো। তুলনামূলকভাবে বৃদ্ধির হারও বেশি। 

বাবু/এসআর





Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy