বন্ধ হতে যাচ্ছে জবির তৃতীয় ফটক

তানজিল আহম্মেদ, জবি

শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) তৃতীয় ফটক একেবারে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো.

2022-10-07T19:28:39+00:00
2022-10-07T19:28:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ক্ষুব্ধ শিক্ষার্থীরা
বন্ধ হতে যাচ্ছে জবির তৃতীয় ফটক
তানজিল আহম্মেদ, জবি
প্রকাশ: শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২, ৭:২৮ পিএম   (ভিজিট : ২৪০)
X

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) তৃতীয় ফটক একেবারে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

তৃতীয় ফটক বন্ধের বিষয়ে উপাচার্য ইমদাদুল হক বলেন, আমরা তৃতীয় গেট বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছি। তৃতীয় গেট একেবারেই বন্ধ করে দেওয়া হবে। গেট যত কম থাকে ততই ভালো, এতে  আমাদের হাতে সব নিয়ন্ত্রণ থাকে। আমাদের নিরাপত্তারক্ষী এমনিতেই কম। তাই গেটটি বন্ধ করে দেয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষী সংকট নিয়ে করণীয় কি তা জানতে চাইলে তিনি জানান, ইউজিসি বরাবর চিঠি দেওয়া হয়েছে। দেখা যাক কি হয়। তিনি আরও জানান, আমি নিজেও নিজ বাসায় নিরাপত্তারক্ষী ছাড়াই চলি। তবুও বিশ্ববিদ্যালয়ের জন্য চেয়েছি। উল্লেখ্য,বর্তমানে শিক্ষার্থীদের জন্য ৪টি গেট থাকলেও শুধুমাত্র ভর্তি পরীক্ষা ছাড়া খোলাই হয় না সামাজিক বিজ্ঞান অনুষদ সংলগ্ন তৃতীয় ফটকটি।

শিক্ষার্থীদের অভিযোগ, ইচ্ছা করেই বন্ধ রাখা হয়েছে এই গেটটি। শিক্ষার্থীদের কেউ কেউ বলছে, বাস মালিকদের সুবিধার জন্য খোলা হয় না এই গেট। যার ফলে ভোগান্তি পোহাতে হয় সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের। এর আগে তৃতীয় গেট বন্ধ থাকা নিয়ে একাধিক সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ হলে তা খুলে দেওয়ার আশ্বাস দিলেও খোলা হয়নি কখনো।

বাবু/জাহিদ








Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy