পুঁজিবাজারে মূলধন বেড়েছে ১ হাজার ৭৬২ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

তিনদিন উত্থান আর একদিন সূচক পতনের মাধ্যমে অক্টোবর মাসের প্রথম সপ্তাহ পার করেছে দেশের পুঁজিবাজার। গত সপ্তাহে সূচকের

2022-10-07T20:06:25+00:00
2022-10-07T20:06:25+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পুঁজিবাজারে মূলধন বেড়েছে ১ হাজার ৭৬২ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২, ৮:০৬ পিএম   (ভিজিট : ২৭০)
X

তিনদিন উত্থান আর একদিন সূচক পতনের মাধ্যমে অক্টোবর মাসের প্রথম সপ্তাহ পার করেছে দেশের পুঁজিবাজার। গত সপ্তাহে সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। তাতে বিনিয়োগকারীদের বাজার মূলধন অর্থাৎ পুঁজি বেড়েছে ১ হাজার ৭৬২ কোটি টাকা। 

সাপ্তাহিক বাজার বিশ্লেষণে এ চিত্র দেখা গেছে। সরকারি ছুটির কারণে গত বুধবার (৫ অক্টোবর) লেনদেন বন্ধ থাকায় বিদায়ী সপ্তাহে পুঁজিবাজারে মোট চার কর্মদিবস লেনদেন হয়েছে। এ চার দিনের মধ্যে সপ্তাহের প্রথম কর্মদিবস উত্থানের মাধ্যমে লেনদেন হয়েছে। এরপরের দিন সোমবার সূচক পতন হয়েছে। তবে তারপর দুই কর্মদিবসে উত্থানের মাধ্যমে লেনদেন হয়েছে।

ওই সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৩৮৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১০১টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৯৪টির, আর অপরিবর্তিত ছিল ১৯২টির।

দাম কমার তুলনায় লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক আগের সপ্তাহের চেয়ে ৫৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক ২৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৪৩ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের সপ্তাহের চেয়ে ৩১ পয়েন্ট বেড়ে দুই হাজার ৩৬১ পয়েন্টে দাঁড়িয়েছে।

সূচক ও লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় বিদায়ী সপ্তাহে বাজার মূলধন (পুঁজি) বেড়েছে ১ হাজার ৭৬২ কোটি ৪০ লাখ ৭৭ হাজার ৬৮৭ টাকা। তবে আগের সপ্তাহে মূলধন কমেছিল ২ হাজার ৮২৯ কোটি ৯৪ লাখ ৩৮ হাজার ৪২ টাকা। সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৫ লাখ ১৯ হাজার ৯১৪ কোটি ৪ লাখ ৮৫ হাজার ৫ টাকা। যা সপ্তাহের শেষ কর্মদিবসে বেড়ে  দাঁড়িয়েছে ৫ লাখ ২১ হাজার ৬৭৬ কোটি ৪৫ লাখ ৬২ হাজার ৬৯২ টাকায়। মূলধন বেড়েছে দশমিক ৩৪ শতাংশ।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫ হাজার ২৭৮ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৪৯৮ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭ হাজার ৩০৬ কোটি ১৭ লাখ ৬৭ হাজার ১৬৪ টাকা। অর্থাৎ আগের সপ্তাহের চেয়ে ২ হাজার ২৭ কোটি ৯৯ লাখ ৮৬ হাজার ৬৬৬ টাকার লেনদেন কমেছে। শতাংশের হিসাবে যা ২৭ দশমিক ৭৬ শতাংশ। বিদায়ী সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে- ওরিয়ন ফার্মা, বেক্সিমকো লিমিটেড, ইস্টার্ন হাউজিং, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম জেএমআই হসপিটাল, বিবিএস ক্যাবলস, বাংলাদেশ শিপিং করপোরেশন, কপারটেক ইন্ডাস্ট্রিজ এবং সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের শেয়ার।

একই অবস্থায় লেনদেন হয়েছে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক ১৪৩ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৩৩২ পয়েন্টে দাঁড়িয়েছে। এসময়ে লেনদেন হয়েছে ৮৯ কোটি ১৯ লাখ ৯১ হাজার ৪২৫ টাকা। লেনদেন হওয়া ৩০৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৮৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের, কমেছে ৭৮টির আর অপরিবর্তিত ১৪২টির দাম।

বাবু/জাহিদ





Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy