মামলা থাকলে শিক্ষকের বদলি হবে না

নিজস্ব প্রতিবেদক :

শিক্ষা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেসব শিক্ষক পদে মামলা চলমান রয়েছে তাদের বদলির আবেদন না নেওয়ার নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা

2022-10-08T12:34:08+00:00
2022-10-08T12:34:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মামলা থাকলে শিক্ষকের বদলি হবে না
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শনিবার, ৮ অক্টোবর, ২০২২, ১২:৩৪ পিএম   (ভিজিট : ২২৭)
X


সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেসব শিক্ষক পদে মামলা চলমান রয়েছে তাদের বদলির আবেদন না নেওয়ার নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

শনিবার (৮ অক্টোবর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন সুলতান স্বাক্ষরিত অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়েছে।

এতে বলা হয়, গত ১৫ সেপ্টেম্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে একই উপজেলার মধ্যে অনলাইনে বদলির আবেদন গ্রহণ করা হচ্ছে। এ বদলি কার্যক্রমে যেসব শিক্ষক পদে মামলা আছে বা স্থগিতাদেশ হয়েছে এরূপ পদে বদলি করা হলে পরবর্তীতে আইনগত জটিলতার উদ্ভব হওয়ার সম্ভাবনা রয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, প্রাথমিক বিদ্যালয়ের যেসব শিক্ষক পদে মামলা চলমান বা স্থগিতাদেশ রয়েছে এরূপ পদে বদলি কার্যক্রম গ্রহণ না করার অনুরোধ করা হলো।

বাবু/এসএম





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy