এমবিবিএস প্রফেশনাল পরীক্ষার সময়সূচি প্রকাশ

বুলেটিন নিউজ ডেস্ক

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস কোর্সের জুলাই এবং নভেম্বর-২০২২ এর প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও ফাইনাল প্রফেশনালের

2022-10-10T12:49:18+00:00
2022-10-10T12:49:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এমবিবিএস প্রফেশনাল পরীক্ষার সময়সূচি প্রকাশ
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ অক্টোবর, ২০২২, ১২:৪৯ পিএম   (ভিজিট : ২৪০)
X


ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস কোর্সের জুলাই এবং নভেম্বর-২০২২ এর প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও ফাইনাল প্রফেশনালের পরীক্ষার চূড়ান্ত সময়সূচি প্রকাশিত হয়েছে।

আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস থেকে এ রুটিন প্রকাশিত হয়েছে। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

রুটিন অনুযায়ী, প্রথম প্রফেশনাল পরীক্ষা (জুলাই ও নভেম্বর-২০২২) আগামী ২২ নভেম্বর শুরু হয়ে চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। দ্বিতীয় প্রফেশনালের লিখিত পরীক্ষা (জুলাই-২০২২) ১৭ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। আর দ্বিতীয় প্রফেশনালের সাপ্লিমেন্টারি পরীক্ষা (নভেম্বর ২০২২ সেশন) আগামী ২৪ নভেম্বর কমিউনিটি মেডিসিন এবং ২৭ নভেম্বর ফরেনসিক মেডিসিন ও টক্সিকোলজি অনুষ্ঠিত হবে।

তাছাড়া তৃতীয় প্রফেশনালের লিখিত পরীক্ষা (নভেম্বর-২০২২) ১৭ নভেম্বর শুরু হয়ে চলবে ২২ নভেম্বর পর্যন্ত। আর চূড়ান্ত প্রফেশনালের লিখিত পরীক্ষা (জুলাই ও নভেম্বর-২০২২) ১৭ নভেম্বর শুরু হয়ে চলবে ২৯ নভেম্বর পর্যন্ত।

আগামী ১০ ডিসেম্বর প্রথম প্রফেশনালের মৌখিক ও প্রায়োগিক, ৩ ডিসেম্বর দ্বিতীয় প্রফেশনাল ও সাপ্লিমেন্টারির মৌখিক এবং ব্যবহারিক, ২৮ নভেম্বর তৃতীয় প্রফেশনালের মৌখিক ও প্রায়োগিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ৬ ডিসেম্বর ফাইনাল প্রফেশনালের ওএসপিই পরীক্ষা এবং ১৭ ডিসেম্বর মৌখিক ও প্রায়োগিক পরীক্ষা হবে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy