এইচএসসি ও সমমান পরীক্ষার সংশোধিত সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার সংশোধিত সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। সূচি অনুযায়ী,

2022-10-12T23:26:35+00:00
2022-10-12T23:26:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এইচএসসি ও সমমান পরীক্ষার সংশোধিত সূচি প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ অক্টোবর, ২০২২, ১১:২৬ পিএম   (ভিজিট : ২০৮)
X

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার সংশোধিত সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। সূচি অনুযায়ী, আগামী ৬ নভেম্বর থেকে শুরু হবে পরীক্ষা, শেষ হবে ১৩ ডিসেম্বর। আর ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ১৫ ডিসেম্বর।

বুধবার (১২ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত সূচিতে এ তথ্য জানানো হয়েছে।

সংশোধিত সূচি অনুযায়ী, সব পরীক্ষা আগের মতো রাখা হলেও সংস্কৃতি ১ম পত্র আগামী ৬ ডিসেম্বর ও ২য় পত্র ৮ ডিসেম্বর নেয়া হয়েছে। আগে একই দিনে শিক্ষার্থীদের সকালে ও বিকেলে পরীক্ষা থাকায় তার সময় পরিবর্তন করা হয়েছে। এর আগে গত ১২ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এইচএসসি পরীক্ষার সূচি প্রকাশ করে।

এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার গণমাধ্যমকে বলেন, সংস্কৃতি বিষয়ের পরীক্ষার সময় পরিবর্তন আনা হয়েছে। এ বিষয়ে অল্প কিছু শিক্ষার্থী থাকলেও আগের রুটিনে একই দিনে সকালে ও বিকেলে দুটি পরীক্ষা দেয়া হয়। সকালে পরীক্ষা দিয়ে বিকেলে আরেক পরীক্ষায় অংশ নেয়া তাদের জন্য বাড়তি চাপ তৈরি হবে। সেটি বিবেচনা করে সংস্কৃতি বিষয়ের পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে।

বাবু/এসআর





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy